1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

তিন সংস্থার অর্থে বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় উত্থান

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২৭ জুন, ২০২৫
বৈদেশিক মুদ্রার রিজার্ভ

তিনটি আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার অর্থ সহায়তা পাওয়ার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে, যা গত দুই বছরে সর্বোচ্চ। এর আগে ২০২৩ সালের জুন মাসে রিজার্ভ ছিল ৩০ বিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) থেকে পাওয়া ঋণ সহায়তার অর্থ রিজার্ভে যুক্ত হওয়ায় এই বৃদ্ধি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করে জানান, আইএমএফের দুই কিস্তিতে ১৩০ কোটি ডলার, এডিবির ৯০ কোটি ডলার এবং জাইকার ঋণ সহায়তার অর্থ যুক্ত হওয়ায় মোট রিজার্ভের পরিমাণ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলার। তবে আইএমএফের বিপিএম-৬ হিসাব অনুযায়ী, রিজার্ভের পরিমাণ ২৫ বিলিয়ন ডলারের বেশি।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT