1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

‘দাম না কমলে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত এক সপ্তাহে’

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

বাজারে পেঁয়াজের দাম কম না হলে এক সপ্তাহের মধ্যে আমদানির অনুমতি দেবে বাণিজ্য মন্ত্রণালয় বলে জানিয়েছেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ রোববার (০৯ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, পেঁয়াজের দাম বর্তমানে বেড়েছে। ইতিমধ্যেই আমদানিকারকরা ২ হাজার ৮০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানের আবেদন করেছেন। বাজার পর্যবেক্ষণ শেষে যদি দাম না কমে, তবে এক সপ্তাহের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় আমদানির অনুমোদন প্রদান করবে।

তিনি আরও উল্লেখ করেন, পেঁয়াজ আমদানির জন্য কোনো শুল্ক বাড়ানোর প্রয়োজন নেই। তবে, অনুমোদন দিলে সামগ্রিক অর্থনীতিতে ক্ষতির আশঙ্কা রয়েছে। শেখ বশিরউদ্দীন বলেন, প্রতি কেজি ৪০–৫০ টাকা দাম বাড়ানো অযৌক্তিক, এবং দেশে এরকম হঠাৎ দামবৃদ্ধির ঘটনা আগে হয়নি।

বিটি/আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT