দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান।বাংলা অর্থনীতি
আজ মঙ্গলবার (৩ মার্চ) কারওয়ান বাজারের বিপিসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
চেয়ারম্যান বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনা করে তেলের বিকল্প বাজার খুঁজে দেখার বিষয়টি ভাবা হচ্ছে। তবে বর্তমানে দেশে যে পরিমাণ মজুত রয়েছে, তা বাজারে মূল্য বৃদ্ধির কোনো কারণ সৃষ্টি করবে না।
তিনি আরও জানান, সরবরাহ অটুট রাখতে গতকাল পর্যন্ত ৭টি জাহাজের এলসি সম্পন্ন করা হয়েছে। বর্তমানে দেশে ডিজেলের মজুত ১৪ দিন, অকটেন ২৮ দিন, পেট্রোল ১৫ দিন, ফার্নেস ৯৩ দিন এবং জেড ফুয়েলের মজুত ৫৫ দিন পর্যাপ্ত রয়েছে।
বিটি/ আরকে
Tags: জ্বালানি তেল, বিপিসি চেয়ারম্যান