1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

নির্বাচনের সপ্তাহে মোবাইল ব্যাংকিং লেনদেনে যেসব নির্দেশনা আসতে পারে

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) লেনদেন সীমিত করা হতে পারে। এ ক্ষেত্রে বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকরা দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। প্রতিবার লেনদেনের সর্বোচ্চ সীমা হতে পারে ১ হাজার টাকা।

রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান আজ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রতিটি নির্বাচনের আগে নির্বাচন কমিশন থেকে সাধারণত এমন নির্দেশনা আসে। তবে এবার এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাওয়া যায়নি। চিঠি পেলে আমরা প্রয়োজনীয় উদ্যোগ নেব।’

তিনি আরও জানান, দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেনের অনুমতি দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। যেখানে প্রতিটি লেনদেনের সীমা হবে ১ হাজার টাকা।

তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রয়োজনে মোবাইল ব্যাংকিং সেবায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানান তিনি।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এই সীমা নির্বাচনের আগে ও পরে মোট এক সপ্তাহ কার্যকর থাকতে পারে।

বর্তমানে এমএফএস গ্রাহকেরা এজেন্টের মাধ্যমে দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠাতে পারেন এবং সর্বোচ্চ ৩০ হাজার টাকা উত্তোলন করতে পারেন। ব্যক্তি থেকে ব্যক্তিতে দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো যায় এবং মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা লেনদেন করা যায়। এছাড়া দিনে সর্বোচ্চ ৫০ এবং মাসে সর্বোচ্চ ১০০টি লেনদেন করা যায়।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT