যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক হামলার প্রস্তুতির নানা খবরের প্রেক্ষাপটে ইরানের রাষ্ট্রীয় টিভিতে নাগরিকদের জন্য জরুরি সুরক্ষা নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। পারমাণবিক বিস্ফোরণের মতো পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি ও তেজস্ক্রিয় ধুলাবালি থেকে সুরক্ষায় কী কী পদক্ষেপ নিতে হবে, সে বিষয়ে দেশের জনগণকে পাঁচটি প্রধান সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
নির্দেশিকায় প্রথম ও প্রধান পরামর্শ হিসেবে বলা হয়েছে, বিস্ফোরণের সময় সৃষ্ট তীব্র আলোর দিকে কোনোভাবেই তাকানো যাবে না। তাৎক্ষণিকভাবে কোনো শক্ত আড়ালের পেছনে আশ্রয় নিয়ে মাটিতে উপুড় হয়ে শুতে হবে এবং মুখ ও মাথা ভালোভাবে ঢেকে রাখতে হবে। বিস্ফোরণের তীব্র ধাক্কা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এভাবেই অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। ধাক্কা থামার পর দ্রুত আশপাশের কোনো ভবনে প্রবেশ করতে হবে। তবে জানালা বা বাইরের দেওয়াল থেকে নিরাপদ দূরত্বে থাকার তাগিদ দেওয়া হয়েছে। এ সময় বাইরের দৃশ্য দেখা, ছবি তোলা কিংবা গাড়িকে আশ্রয় হিসেবে ব্যবহার না করতে বলা হয়েছে। শেষ কিছু দিন ধরেই বিষয়টা আছে আলোচনায়।
তৃতীয় ও গুরুত্বপূর্ণ নির্দেশনাটি ত্বক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্পর্কিত। শরীরের খোলা অংশে তেজস্ক্রিয় উপাদান লেগে থাকতে পারে বিধায় কুসুম গরম পানি ও সাবান দিয়ে ত্বক ধোয়ার কথা বলা হয়েছে। চুলে কন্ডিশনার ব্যবহার না করে কেবল সাধারণ শ্যাম্পু দিয়ে ধোয়ার পরামর্শ দেওয়া হয়। যদি তাৎক্ষণিকভাবে গোসলের সুযোগ না থাকে, তবে পানি কিংবা ভেজা টিস্যু দিয়ে মুখ, হাত ও উন্মুক্ত স্থানগুলো ভালোভাবে মুছে ফেলতে হবে।
চতুর্থ বিধিতে উল্লেখ করা হয়েছে, অন্তত ২৪ ঘণ্টার আগে আশ্রয়স্থল থেকে বের হওয়া যাবে না। এই সময়টিতে কেবল বোতলজাত পানি এবং প্যাকেটজাত শুকনো খাবার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আবার ২৪ ঘণ্টা পার হলেই চারপাশ সম্পূর্ণ নিরাপদ—এমন ভাবাও ভুল হবে বলে পঞ্চম সতর্কতায় সতর্ক করা হয়েছে। বাইরে বের হওয়ার আগে সরকারি জরুরি সম্প্রচার ও নির্দেশনা শুনে পথঘাটের নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হতে হবে। ভবনে আগুন লাগা বা ধসে পড়ার শঙ্কা তৈরি হলেই কেবল অধিকতর নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া যাবে। ২৪ ঘণ্টা পার হলেও কেন তাড়াহুড়ো করে বাইরে যাওয়া যাবে না, নির্দেশিকায় তা-ও বলা হয়েছে।
গত ২৯ অক্টোবর ইরানের সংবাদ সংস্থা ইরনা প্রায় আট মিনিটের একটি সতর্কতামূলক ভিডিও প্রকাশ করে। সরকারিভাবে বিষয়টিকে বার্ষিক ‘প্যাসিভ ডিফেন্স সপ্তাহ’-এর কর্মসূচি হিসেবে ব্যাখ্যা করা হলেও পরিস্থিতির কারণে তা বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের জুনের সংঘাতকালে তেজস্ক্রিয়তা নির্দিষ্ট স্থাপনার বাইরে ছড়ায়নি বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হলেও এবারের প্রচারণায় সরাসরি নাগরিকদের সুরক্ষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যা পারমাণবিক হামলার আশঙ্কাকে আরও জোরালো করে তুলেছে। ২০২৫ সালের জুনের সংঘাতের সময় সরকার মূলত বলেছিল, তেজস্ক্রিয়তা নির্দিষ্ট স্থাপনার বাইরে ছড়ায়নি।
Tags: আন্তর্জাতিক সংবাদ, ইরান, ইরানের রাষ্ট্রীয় টিভি, পারমাণবিক হামলা, মার্কিন যুক্তরাষ্ট্র