টানা ভারি বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা এবং পর্যটকদের ঝুঁকি এড়াতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে দেবতাখুমে যাতায়াত নিরাপদ নয়। এ কারণে পর্যটক ও স্থানীয় জনগণের নিরাপত্তার জন্য পর্যটকদের ১৮-২৫ জুন পর্যন্ত দেবতাখুমে ভ্রমণ নিরুৎসাহিত করা হলো।
বিটি/ আরকে
Tags: দেবতাখুম