1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

পোপ লিও চতুর্দশের অভিষেক

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫

বিশ্বজুড়ে দ্বন্দ্ব, যুদ্ধ আর বিভাজনের মাঝে রোমান ক্যাথলিক চার্চের নতুন পোপ হিসেবে অভিষিক্ত হলেন ইতিহাসের প্রথম মার্কিন পোপ—লিও চতুর্দশ। শিকাগোতে জন্ম নেয়া কার্ডিনাল রবার্ট প্রেভোস্টের এ অভিষেককে কেন্দ্র করে সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হয় প্রায় দেড় লাখ তীর্থযাত্রী। অনুষ্ঠানে বিশ্বনেতারাও অংশ নেন, যা একযোগে ধর্মীয় ও কূটনৈতিক গুরুত্ব বহন করে। খবর গার্ডিয়ান।

আনুষ্ঠানিক অভিষেকের আগে দেয়া ভাষণে পোপ লিও চতুর্দশ বলেন, বর্তমান বিশ্বে অত্যধিক বিভাজন আর বহু ক্ষত বিদ্যমান, আর ঠিক সে প্রেক্ষাপটে চার্চের উচিত ‘ঐক্যের এক ক্ষুদ্র বীজ’ হয়ে ওঠা। তিনি বলেন, চার্চের প্রকৃত কর্তৃত্ব ক্ষমতা বা ধর্মীয় প্রোপাগান্ডার মাধ্যমে নয়, ভালোবাসার মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া উচিত। যীশুর ভালোবাসাকেই তিনি পথনির্দেশিকা হিসেবে উল্লেখ করেন। তিনি আরো বলেন, ‘আমি কোনো যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হইনি। বরং, আমি এসেছি তোমাদের বিশ্বাস ও আনন্দের সেবক হতে। ঈশ্বর চান আমরা সবাই এক পরিবারের মতো একত্র থাকি।’

রীতি মেনে পোপের অভিষেকে দুটি প্রতীকী উপহার দেয়া হয়। প্রথমটি, সেন্ট পিটারকে স্মরণ করে তৈরি ‘ফিশারম্যান’স রিং’ বা জেলেদের আংটি। যা প্রতিটি পোপের শাসনের সূচনার চিহ্ন হিসেবে ব্যবহৃত হয় এবং পোপের মৃত্যুর পর ধ্বংস করে দেয়া হয়। দ্বিতীয়টি, ভেড়ার লোমে তৈরি প্যালিয়াম, যা রাখাল হিসেবে পোপের দায়িত্বকে প্রতীকায়িত করে। এ ঐতিহ্যগুলো আবেগঘন মুহূর্ত তৈরি করে সেন্ট পিটার্স স্কয়ারে উপস্থিত হাজার হাজার মানুষের মাঝে।

অভিষেক আয়োজনে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যার সঙ্গে পোপ লিওর বৈঠক পরে নির্ধারিত ছিল। এছাড়াও ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এবং ব্রিটিশ রাজপরিবারের প্রতিনিধি প্রিন্স এডওয়ার্ড।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT