1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গঙ্গার পানিবণ্টন চুক্তি আর নবায়ন করছে না ভারত দেশের রাজনৈতিক অস্বস্তি কাটাতে এশিয়া সফরকে যেভাবে কাজে লাগাতে চান ট্রাম্প হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণ: অচল হয়ে পড়েছে তেলবাহী জাহাজ ট্রাইব্যুনালে হাজির ১১ জন, চলছে শাপলা চত্বর গণহত্যার বিচার ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল ফতুল্লায় মাদ্রাসা অগ্নিকাণ্ড: সুস্থ হয়ে আইসিইউ ছাড়লেন আরও দুই শিক্ষার্থী দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে আসিয়ান-চীনের মতপার্থক্য কাটেনি নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার জীবন বাঁচাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

প্যারিসের অ্যাপারেল সোর্সিংয়ে অংশ নিচ্ছে বাংলাদেশের ২৭ কোম্পানি

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

প্যারিসের অ্যাপারেল সোর্সিংয়ে অংশ নিচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক, ডেনিম এবং ফ্যাব্রিক উৎপাদনকারি ২৭টি কোম্পানি।

আগামী ১০ থেকে ১২ ফ্রেবুয়ারি তিন দিনব্যাপী প্যারিসের ‘লি বুর্গেট এক্সিবিশন সেন্টারে’ (Paris-Le-Bourget Exhibition Centre) এ মেলা অনুষ্ঠিত হবে।

এই টেক্সওয়ার্ল্ডে সারা বিশ্বের বায়ারদের আকৃষ্ট করতে প্রায় ৩১টি দেশ থেকে ১ হাজার ২০০টির বেশি প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মেসি ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশ কর্তৃপক্ষ।

মেলায় অংশগ্রহণকারী ২৭টি বাংলাদেশি কোম্পানির মধ্যে অন্যতম কোম্পানিগুলো হলো- আরন ডেনিম লিমিটেড, হুরাইন এইচটিএফ, এনজেড ডেনিম, সারা ফ্যাশনওয়্যার এবং নেক্সজেন অ্যাপারেল। এরা প্রত্যেকেই তাদের উদ্ভাবিত পণ্য পৃথকভাবে উপস্থাপন করবে।

এছাড়াও প্যাসিফিক স্পোর্টস, এশিয়া লিংক ডিজাইন, ফ্ল্যাশ অ্যাপারেলস, কোয়ালিটি অ্যাপারেলসসহ অন্যান কোম্পানিগুলো রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ব্যানারে মেলায় অংশগ্রহণ করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বৈশ্বিক ফ্যাশন ও টেক্সটাইল বাজারে প্যারিসের অ্যাপারেল সোর্সিংয়ের এই মেলাটি নেটওয়ার্কিং, ব্যবসায়িক উন্নয়ন এবং বিশ্বব্যাপী দর্শকদের কাছে বাংলাদেশের প্রাণবন্ত পোশাক শিল্পকে উপস্থাপন করার একটি চমৎকার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। কারণ মেলায় চীন, তুরস্ক, ভারত, কোরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, পাকিস্তান এবং তাইওয়ানের মতো অন্যান্য প্রধান উৎপাদনকারী বিভিন্ন দেশর সঙ্গে বাংলাদেশকে বিষেশভাবে উপস্থাপন করা হবে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT