1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান

বাংলাদেশকে ৬২ কোটি ৬০ লাখ ডলার ঋণ দেবে কোরিয়া

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

সমুদ্র খাতে একটি সম্পূরক চুক্তির আওতায় বাংলাদেশকে ৬২ কোটি ৬০ লক্ষ মার্কিন ডলার ঋণ দিবে কোরিয়া।

এই লক্ষ্যে মঙ্গলবার বাংলাদেশ সরকার এবং কোরিয়া এক্সিম ব্যাংকের মধ্যে ‘এস্টাবলিস্টমেট অব গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম (জিএমডিএসএস) এবং ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম (আইএমএনএস) ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) থেকে ৬২ কোটি ৬০লক্ষ মার্কিন ডলারের একটি সম্পূরক ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং কোরিয়া এক্সিম ব্যাংকের মহাপরিচালক কিম কিসাং যথাক্রমে বাংলাদেশ সরকার এবং কোরিয়া এক্সিম ব্যাংকের পক্ষে ঋণ চুক্তিতে স্বাক্ষর করেছেন।

ইআরডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে।

এরআগে, প্রকল্পের জন্য ৩৭.৫০ মিলিয়ন মার্কিন ডলারের মূল ঋণ চুক্তি উভয় পক্ষের মধ্যে স্বাক্ষরিত হয়েছে।

এই প্রকল্পের উদ্দেশ্য হল উপকূলীয় এলাকায় ৭টি লাইট হাউজ ও কোস্টাল রেডিও স্টেশন স্থাপন এবং ঢাকায় একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার স্থাপনের মাধ্যমে চলমান জাহাজ সমূহের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা এবং বিদ্যমান লাইট হাউজ আধুনিকীকরন ও নতুন লাইট হাউজ স্থাপন করা।

১৯৯৩ সাল থেকে কোরিয়ান সরকারের পক্ষ থেকে কোরিয়ান এক্সিম ব্যাংক বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকারমূলক উন্নয়ন খাতের প্রকল্পগুলোতে সহজ শর্তে ঋণ প্রদান করে আসছে।

ঋণের সুদের হার হবে ০.০১ শতাংশ এবং পরিশোধের সময়কাল হবে ৪০ বছর ৫ মাস, যার মধ্যে ১৫ বছর ৫ মাসের গ্রেস পিরিয়ড অন্তর্ভুক্ত থাকবে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT