1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গঙ্গার পানিবণ্টন চুক্তি আর নবায়ন করছে না ভারত দেশের রাজনৈতিক অস্বস্তি কাটাতে এশিয়া সফরকে যেভাবে কাজে লাগাতে চান ট্রাম্প হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণ: অচল হয়ে পড়েছে তেলবাহী জাহাজ ট্রাইব্যুনালে হাজির ১১ জন, চলছে শাপলা চত্বর গণহত্যার বিচার ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল ফতুল্লায় মাদ্রাসা অগ্নিকাণ্ড: সুস্থ হয়ে আইসিইউ ছাড়লেন আরও দুই শিক্ষার্থী দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে আসিয়ান-চীনের মতপার্থক্য কাটেনি নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার জীবন বাঁচাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

বাংলাদেশে ১৫ কোটি ডলার বিনিয়োগ করবে চীনের হান্দা ইন্ডাস্ট্রিজ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

বাংলাদেশে পোশাক শিল্পে ১৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনের স্বনামধন্য পোশাক প্রস্তুতকারক কোম্পানি হান্দা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি অর্থনৈতিক অঞ্চলের অধীনে টেক্সটাইল ও ডাইং খাতে ১০ কোটি মার্কিন ডলার এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের অধীনে পোশাক শিল্পে ৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে।

বুধবার রাজধানীর একটি হোটেলে এই নিয়ে সমঝোতা স্মারকে সই করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও হান্দা (ঢাকা) টেক্সটাইল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হেং জেলি।

বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, পোশাক শিল্প ও টেক্সটাইল খাতে বিনিয়োগ এবং বাংলাদেশি প্রকল্পে বিনিয়োগ কার্যক্রমকে উৎসাহিত করতে চায় হান্দা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি দুই ভ্রাতৃপ্রতীম দেশের মধ্যে এফডিআই প্রসার এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে টেক্সটাইল ও পোশাক খাতে বিনিয়োগ করতে প্রয়োজনীয় অনুমোদন ও আইনি শর্ত পূরণে আগ্রহ প্রকাশ করেছে।

হান্দা ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড সংক্ষেপে হান্দা ইন্ডাস্ট্রিজ নামে পরিচিত। এটি চীন ভিত্তিক একটি ব্যক্তি মালিকানাধীন কোম্পানি, যা টেক্সটাইল ও পোশাকের শিল্প শৃঙ্খলে প্রতিশ্রুতিবদ্ধ। এটি পোশাক তৈরির উন্নত মানের উপকরণ ও পোশাক উৎপাদনে ওয়ান স্টপ সার্ভিস দিচ্ছে।

১৯৯৫ সালে হান্দা ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠিত হয়। এর অধীনে একাধিক সহায়ক প্রতিষ্ঠান রয়েছে, যা ওয়েফট নিটেড কাপড়, বুননের রঙ ও ফিনিশিং, পোশাক নকশা এবং উৎপাদন নিয়ে গবেষণা ও উন্নয়নে গভীরভাবে কাজ করে আসছে।

বছরের পর বছর ধরে ‘উদ্ভাবন, নিষ্ঠা, সততা ও গ্রাহককে প্রাধান্য’ দিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে। প্রায় ৩০ বছরের কঠোর পরিশ্রম, ধারাবাহিক উদ্ভাবন এবং বিন্যাসের মাধ্যমে হান্দা একটি ছোট ও মাঝারি আকারের উদ্যোগ থেকে একটি শক্তিশালী উদ্যোগে রূপান্তরিত হয়েছে। চীন, জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা ও অন্যান্য স্থানে এর উৎপাদন ও বিপণন কেন্দ্র রয়েছে। এতে প্রায় ১০ হাজারের বেশি কর্মী কাজ করেন এবং বার্ষিক আয় ৩০ কোটি মার্কিন ডলারেরও বেশি।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT