1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গঙ্গার পানিবণ্টন চুক্তি আর নবায়ন করছে না ভারত দেশের রাজনৈতিক অস্বস্তি কাটাতে এশিয়া সফরকে যেভাবে কাজে লাগাতে চান ট্রাম্প হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণ: অচল হয়ে পড়েছে তেলবাহী জাহাজ ট্রাইব্যুনালে হাজির ১১ জন, চলছে শাপলা চত্বর গণহত্যার বিচার ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল ফতুল্লায় মাদ্রাসা অগ্নিকাণ্ড: সুস্থ হয়ে আইসিইউ ছাড়লেন আরও দুই শিক্ষার্থী দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে আসিয়ান-চীনের মতপার্থক্য কাটেনি নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার জীবন বাঁচাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

বিমানবন্দর থেকেই ১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে ১৯৮ জন বিদেশি নাগরিককে দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে, যাদের মধ্যে ১২৩ জনই বাংলাদেশি।

শুক্রবার (২৫ জুলাই) মালয় মেইল-এর এক প্রতিবেদনে জানানো হয়, অভিবাসন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাদের মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি। পর্যাপ্ত অর্থ না থাকা, আবাসনের বুকিং না থাকা এবং অস্পষ্ট ভ্রমণ উদ্দেশ্য ছিল প্রধান কারণ।

টার্মিনাল ১ থেকে আটক করা ১২৮ জনের মধ্যে ১২৩ জন বাংলাদেশি, ২ জন পাকিস্তানি, ২ জন ইন্দোনেশিয়ান ও ১ জন সিরীয় নাগরিক। টার্মিনাল ২ থেকে আটক হওয়া ৭০ জনের মধ্যে ছিলেন ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, ৪ জন পাকিস্তানি ও ২ জন ভিয়েতনামি।

মালয়েশিয়ান সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)-এর মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহেইলি মোহাম্মদ জাইন জানান, এসব যাত্রীদের ‘নট টু ল্যান্ড’ (NTL) পদ্ধতির আওতায় নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং এ দায়িত্ব পালন করবে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো।

তিনি আরও জানান, কিছু যাত্রীর ফোনে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ছবি পাওয়া গেছে, যা মানবপাচার চক্রের সংশ্লিষ্টতার ইঙ্গিত দেয়। মালয়েশিয়াকে যেন অবৈধ অনুপ্রবেশের ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করা না হয়, তা নিশ্চিত করতে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT