1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গঙ্গার পানিবণ্টন চুক্তি আর নবায়ন করছে না ভারত দেশের রাজনৈতিক অস্বস্তি কাটাতে এশিয়া সফরকে যেভাবে কাজে লাগাতে চান ট্রাম্প হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণ: অচল হয়ে পড়েছে তেলবাহী জাহাজ ট্রাইব্যুনালে হাজির ১১ জন, চলছে শাপলা চত্বর গণহত্যার বিচার ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল ফতুল্লায় মাদ্রাসা অগ্নিকাণ্ড: সুস্থ হয়ে আইসিইউ ছাড়লেন আরও দুই শিক্ষার্থী দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে আসিয়ান-চীনের মতপার্থক্য কাটেনি নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার জীবন বাঁচাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন বা কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তুরস্কে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। তুরস্কের আনতালিয়া এক্সপো সেন্টারে আয়োজিত এবারের সম্মেলনে তিনি উচ্চপর্যায়ের অধিবেশনে অংশগ্রহণ করবেন এবং দুটি আলাদা পর্বে বক্তব্য রাখবেন। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণ‌লা‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) অধীনে আয়োজিত ‘কনফারেন্স অব দ্য পার্টিস’ বা ‘কপ’ সম্মেলন বৈশ্বিক জলবায়ু কূটনীতির সবচেয়ে বড় মঞ্চ।

সম্মেলনটি আজ থেকে শুরু হয়ে আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে। সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তৈয়্যব এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া সম্মেলনের পার্শ্ববৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধি এবং নীতিনির্ধারণী পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও তার একাধিক বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

জলবায়ু কূটনীতির এই গুরুত্বপূর্ণ বৈশ্বিক মঞ্চে বাংলাদেশ এবার বেশ কিছু জোরালো দাবি উপস্থাপন করবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবারের আয়োজনে পর্যাপ্ত অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার ওপর জোর দেবে ঢাকা। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে উন্নত দেশগুলোর কাছ থেকে আরও কার্যকর আর্থিক সহায়তার পাশাপাশি উন্নত প্রযুক্তিগত সহায়তা পাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করবে বাংলাদেশ।

উল্লেখ্য, এবারের কপ-৩১ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বেশ কিছু সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২০৩৫ সালের মধ্যে বিশ্বব্যাপী বিদ্যুতায়নের হার ৩৫ শতাংশে উন্নীত করা, মিথেন নিঃসরণ নিয়ন্ত্রণ এবং ভবন নির্মাণে জ্বালানির ব্যবহার ২৫ শতাংশ কমিয়ে আনার মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। একইসঙ্গে প্যারিস চুক্তির আওতায় উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু তহবিলের অর্থায়ন ও ক্ষতিপূরণ বৃদ্ধির বিষয়টিও আলোচনায় থাকবে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT