1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ভারতের সরকারি কর্মকর্তার বাড়িতে কোটি টাকার সম্পদ ও স্বর্ণ উদ্ধার শেখ হাসিনাকে ফেরাতে কতটা কার্যকর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি? দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জে শান্তর বাংলাদেশের নতুন পরীক্ষা তরুণ ফুটবলাররা চাপ নিতে পারেনি, হারের পর বললেন থমাস ডুলি ইরান নীতিতে পরিবর্তন: জেডি ভ্যান্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন ট্রাম্প ইসরায়েলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নতুন প্রজন্মকে বইপাঠ ও ইতিহাস চর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান তৈরি পোশাক খাতে নজিরবিহীন অস্থিরতা: বন্ধ ১৪৭ কারখানা, অর্থনীতিতে বড় শঙ্কা আইজেনকট |: নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ উড়িষ্যায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভাইরাল ভিডিও

ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ৩ আগস্ট, ২০২৫

স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর বিবরণী বা রিটার্ন অনলাইনে দাখিল করা বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

তবে ৬৫ বছর বা তার বেশি বয়সের প্রবীণ করদাতা; শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা; বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা ও মৃত করদাতার পক্ষে আইনজীবী প্রতিনিধিদের বেলায় এ বিধান প্রযোজ্য হবে না।

তাদের বেলায় তারা ইচ্ছে পোষণ করলেই কেবল অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করবেন; কোনো বাধ্যবাধকতা নেই।

রোববার এক বিশেষ আদেশে ২০২৫-২০২৬ করবর্ষের জন্য এ বিধান করেছে এনবিআর।

এর ফলে এখন থেকে যারা রিটার্ন দেবেন, তারা অনলাইনে দেবেন। আর কেউ ১ জুলাই থেকে এর মধ্যেই কাগুজে রিটার্ন জমা দিয়ে দিলে সেটা সেভাবেই গ্রহণ করা হবে।

তবে আদেশে বলা হয়েছে, “উল্লেখিত করদাতাগণ ছাড়া অন্য কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে ৩১ অক্টোবরের মধ্যে তার সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করতে হবে।”

পরে অতিরিক্ত বা যুগ্নকর কমিশনারের অনুমোদন মিললে করদাতা পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

গত করবর্ষে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সকল সরকারি কর্মচারীর অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে বিশেষ আদেশ দেয় এনবিআর।

দেশের সকল তফশিলি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীর জন্যও এ আদেশ প্রযোজ্য হবে বলা হয়।

একই সঙ্গে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, ইউনিলিভার বাংলাদেশসহ সকল মোবাইল অপারেটরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়।

তাতে গত করবর্ষে রেকর্ড পরিমাণ অনলাইনে রিটার্ন দাখিল হয়। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার সবার জন্য তা বাধ্যতামূলক করা হল।

বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে ১৭ লাখ ১২ হাজার ৪৯২ জন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেন।

এখন পর্যন্ত ১ কোটি ১২ লাখের মত মানুষের কর শনাক্তকরণ নম্বর বা ই-টিআইএন নিবন্ধন রয়েছে।

২০২৩-২০২৪ অর্থবছরে মোট পাঁচ লাখ ২৬ হাজার ৪৮৭ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেন।

বিটি/ আরকে

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT