1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সৌদি-কাতারে মোসাদ এজেন্ট আটকের দাবি সাংবাদিক টাকার কার্লসনের মধ্যপ্রাচ্যে রণকৌশল বদলাচ্ছেন ট্রাম্প, ছাড়ল মার্কিন রণতরি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি শয়তানের কাজ: করণীয় কী? হুমায়ুন কবির: ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের পালানোর স্লোগান গোপালগঞ্জে অস্থিরতা: বাতিল খুলনা-ঢাকার জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রা কাতারে শুরু হলো ইতিহাসের বৃহত্তম ক্লাসিক কার প্রদর্শনী দুর্ঘটনার কবলে ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়ি, অল্পের জন্য রক্ষা এএফসির দুটি সম্মানজনক পুরস্কার জিতলো বাফুফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আইসিজের রায় কার্যকর করতে জাতিসংঘে প্রস্তাব আনার আহ্বান ব্রিটিশ এমপিদের

‘ব্লক ওয়ার্ক’, ওমরাহ ও অন্যান্য ভিসা স্থগিত করলো সৌদি আরব

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ৩১ মে, ২০২৫

সৌদি আরব বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৪টি দেশের জন্য ‘ব্লক ওয়ার্ক ভিসা’ স্থগিত করেছে। এছাড়া ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিজিট ভিসা এবং আরও কিছু ভিসাও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

এই সিদ্ধান্ত ২০২৫ সালের জুনের শেষ পর্যন্ত কার্যকর থাকবে এবং সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এটি জারি করেছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হজ মৌসুমের শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা রাজ্যের অভ্যন্তরীণ ভ্রমণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করার চেষ্টা হিসেবে নেওয়া হয়েছে। এতে বিদেশি কর্মী ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ ১৪টি দেশের মধ্যে রয়েছে— বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও মরোক্কো।

‘ব্লক ওয়ার্ক ভিসা’ একটি পূর্ব-অনুমোদিত কোটা, যা সৌদি নিয়োগকর্তাদের নির্দিষ্ট সংখ্যক বিদেশি কর্মী নিয়োগের অনুমতি দেয়।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT