1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি শয়তানের কাজ: করণীয় কী? হুমায়ুন কবির: ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের পালানোর স্লোগান গোপালগঞ্জে অস্থিরতা: বাতিল খুলনা-ঢাকার জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রা কাতারে শুরু হলো ইতিহাসের বৃহত্তম ক্লাসিক কার প্রদর্শনী দুর্ঘটনার কবলে ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়ি, অল্পের জন্য রক্ষা এএফসির দুটি সম্মানজনক পুরস্কার জিতলো বাফুফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আইসিজের রায় কার্যকর করতে জাতিসংঘে প্রস্তাব আনার আহ্বান ব্রিটিশ এমপিদের নিরাপত্তা সহযোগিতা বাড়াতে কাতার-পাকিস্তান সমঝোতা স্মারক স্বাক্ষর রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

গোপালগঞ্জে অস্থিরতা: বাতিল খুলনা-ঢাকার জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রা

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে অস্থিরতা ও নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় খুলনা-ঢাকা রুটে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের শুক্রবারের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সকাল ৬টায় খুলনা স্টেশন থেকে ট্রেনটির ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতির কারণে তা বন্ধ রাখা হয়। তিনি জানান, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নিরাপত্তার স্বার্থে শুক্রবার সকালে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে।

গোপালগঞ্জ এলাকায় থানা ও সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে মহড়া ও হুমকির অভিযোগ উঠেছে। এর ফলে ওই জেলা হয়ে চলাচলকারী সব ট্রেন সেবা সাময়িকভাবে স্থগিত করেছে সংশ্লিষ্ট বিভাগ।

খুলনা স্টেশন মাস্টার মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জননিরাপত্তার স্বার্থেই এমন কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে যাত্রীদের মোবাইল নম্বরে বার্তা পাঠিয়ে যাত্রা বাতিলের বিষয়টি জানিয়ে দিয়েছে। বাতিল হওয়া যাত্রার জন্য কেনা টিকিটের টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, যারা অনলাইনে টিকিট সংগ্রহ করেছিলেন, তারা অনলাইনের মাধ্যমেই রিফান্ড পাবেন। আর কাউন্টার থেকে টিকিট কেনা যাত্রীরা সংশ্লিষ্ট স্টেশনে টিকিট জমা দিয়ে টিকিটের পুরো অর্থ ফেরত নিতে পারবেন।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT