1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

ভাড়াটিয়াদের অধিকার রক্ষায় হাইকোর্টের রুল

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

রাজধানী ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া নির্ধারণে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের বিষয়ে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে হাইকোর্ট রুল জারি করেছেন।

একই সঙ্গে বাড়িভাড়া নিয়ন্ত্রণে ১৯৯১ সালে প্রণীত ‘ভবন ভাড়া নিয়ন্ত্রণ আইন’ দ্রুত কার্যকর করার এবং বাড়িভাড়া নেওয়ার সময় সর্বোচ্চ এক মাসের ভাড়া অগ্রিম জামানত হিসেবে নেওয়ার বিধান বাস্তবায়নের বিষয়ে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, করপোরেশন সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ভাড়াটিয়াদের অধিকার রক্ষা এবং বাড়িওয়ালাদের অযৌক্তিক ভাড়া আদায় বন্ধে জনস্বার্থে এই রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনোজ কুমার ভৌমিক।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT