চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। একই সঙ্গে আগামী সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা নিশ্চিত করেছে সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী উল্লেখ করেন, সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার খরচ এক লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হলেও সংশ্লিষ্ট অন্যদের পক্ষ থেকে সর্বোচ্চ ২ থেকে ৩ লাখ টাকা ব্যয়ের কথা বলা হচ্ছে। খরচ নির্ধারিত সীমার মধ্যে বজায় থাকলে কর্মীদের এমন ভোগান্তিতে পড়তে হতো না বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে দেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
সরকারি উদ্যোগে বিনা খরচে কর্মী পাঠানোর পাশাপাশি নির্ধারিত এই অভিবাসন ব্যয় যথাযথভাবে বাস্তবায়িত হলে মালয়েশিয়াগামী কর্মীদের আর্থিক চাপ এবং দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Tags: অভিবাসন ব্যয়, আরিফুল হক চৌধুরী, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বোয়েসেল, মালয়েশিয়া