1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

যশোরে অগ্রণী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

অগ্রণী ব্যাংক পিএলসির খুলনা সার্কেলের আওতাধীন যশোর অঞ্চলের কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ব্যাংকের ২০২৫ সালের ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়ন, কোর ডিপোজিট সংগ্রহ, সিএমএসএমই খাতে ঋণ বিতরণ, শ্রেণীকৃত ঋণহ্রাস ও ঋণ আদায় কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

গত বুধবার (২ এপ্রিল) যশোরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের সিইও মো. আনোয়ারুল ইসলাম। এ সময় তিনি ব্যাংকের শ্রেণীকৃত ঋণ আদায়সহ ২০২৫ সালের আর্থিক সূচকগুলোর প্রবৃদ্ধি, আমদানি-রফতানি ও রেমিট্যান্স সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া উত্তম গ্রাহকসেবা প্রদানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সুনাম অর্জনের লক্ষ্যে বিশেষ দিকনির্দেশনা দেন।

যশোর অঞ্চলের অঞ্চলপ্রধান ও উপমহাব্যবস্থাপক মো. রোকন উদ্দিনের সভাপতিত্বে সভায় খুলনা সার্কেলের সব অঞ্চল প্রধান, ঊর্ধ্বতন নির্বাহী, করপোরেট শাখাপ্রধান এবং খুলনা সার্কেলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT