1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এখন ইউনুস ট্রেড সেন্টারে

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ৫ মে, ২০২৫

রূপালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের কার্যক্রম নতুন ঠিকানায় শুরু হয়েছে। রোববার (০৪) রাজধানীর ৫২-৫৩, দিলকুশাস্থ ইউনুস ট্রেড সেন্টারে স্থানান্তরকৃত ঠিকানায় প্রধান কার্যালয়ের কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

প্রতিষ্ঠালগ্ন থেকে ব্যাংকের প্রধান কার্যালয় ‘রূপালী ভবন’ ৩৪ দিলকুশায় নিজস্ব ভবনে কার্যক্রম পরিচালনা করে আসছিল। কিন্তু ভবনটিতে রেট্টোফিটিং এবং অত্যাধুনিকভাবে গড়ে তোলার জন্য সংস্কার কার্যক্রম চলমান থাকায় প্রধান কার্যালয় ইউনুস ট্রেড সেন্টারে স্থানান্তর করা হয়েছে। সংস্কার কার্যক্রম শেষে পুনরায় নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করবে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

এছাড়াও মহাব্যবস্থাপক ইয়াছমিন বেগম, মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মঈন উদ্দিন মাসুদ, মো. নোমান মিয়া, সালামুন নেছা, তানভীর হাসনাইন মঈন, শেখ মুনজুর করিম ও মো. মনিরুল হকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বিটি/আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT