ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাত্রী ব্যাগেজের আড়ালে স্বর্ণ ও স্মার্টফোন চোরাচালানের প্রবণতা বেড়ে যাওয়ায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) কঠোর নজরদারি ও অভিযান জোরদার করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত বৃহস্পতিবার বিমানবন্দরের তিনটি পৃথক অভিযানে প্রায় ১ কোটি ১২ লাখ ৭৬ হাজার ৮৩৪ টাকা মূল্যের স্বর্ণ ও বিভিন্ন সামগ্রী আটক করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বিমানবন্দরে পৃথক তিনটি অভিযান চালিয়ে ৪৭১ গ্রাম স্বর্ণের বার, ৩৫টি স্মার্টফোনসহ মোট এক কোটি ১২ লাখ ৭৬ হাজার ৮৩৪ টাকা মূল্যের বিভিন্ন পণ্য আটক করেছে সংস্থাটি।
অভিযানের বিস্তারিত তথ্যে জানা যায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১৮ ফ্লাইটে ব্যাংকক থেকে আসা যাত্রী মো. আবুল হোসেনের ব্যাগেজ তল্লাশি করে ১৭১ গ্রাম ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়। তার ব্যাগেজ থেকে স্বর্ণের পাশাপাশি কসমেটিকস, বিভিন্ন ধরনের ওষুধ এবং খাদ্যদ্রব্য জব্দ করা হয়েছে, যার সম্মিলিত বাজারমূল্য প্রায় ৩৫ লাখ ৭০ হাজার টাকা।
অন্যদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৯ ফ্লাইটে আসা যাত্রী শাহ আলম আজিজের ব্যাগ থেকে ৩০০ গ্রাম ওজনের স্বর্ণের বার এবং স্যামসাং, অনার ও রিয়ালমি ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়। এছাড়া তার কাছে ৩৬ কেজি সাবান ও ছয় কেজি ৩৭৫ গ্রাম প্রসাধনী পাওয়া যায়। আইনি প্রক্রিয়া অনুযায়ী, ১০০ গ্রাম স্বর্ণের বার শুল্ক কর পরিশোধ ও পাসপোর্টে এন্ট্রি সাপেক্ষে ছাড় দেওয়া হলেও অতিরিক্ত পণ্যগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। এই চালানের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৩০ হাজার টাকা। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৯ (ব্যাংকক-ঢাকা) ফ্লাইটে আসা যাত্রী শাহ আলম আজিজের ব্যাগেজে পাওয়া যায় ৩০০ গ্রাম স্বর্ণের বার, স্যামসাং, অনার ও রিয়ালমি ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান ও ৬ কেজি ৩৭৫ গ্রা।
একই ফ্লাইটে আসা যাত্রী উম্মা হানির ব্যাগেজ তল্লাশি করেও ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০ কেজি ৪৮০ গ্রাম সাবান পাওয়া যায়। এখানেও নিয়ম অনুযায়ী ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে বাকি স্বর্ণ ও অতিরিক্ত পণ্য জব্দ করা হয়, যার বাজারমূল্য ২১ লাখ ৭৭ হাজার টাকা। এনবিআর জানায়, ছোট ছোট চালানে এভাবে স্বর্ণ ও স্মার্টফোন আনার প্রবণতা মূলত বড় ধরনের রাজস্ব ফাঁকির নতুন ঝুঁকি তৈরি করছে, যা প্রতিরোধে সংস্থাটি কঠোর অবস্থান নিয়েছে। প্রতিটি চালানের পরিমাণ তুলনামূলক কম হলেও সম্মিলিতভাবে এসব চালানের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব ফাঁকির আশঙ্কা রয়েছে।
Tags: এনবিআর, কাস্টমস, বিমানবন্দর, শাহজালাল বিমানবন্দর, স্বর্ণ চোরাচালান