1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত রংপুরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে যাত্রী ফেলে দেওয়ার ঘটনায় মামলা ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ বিকেলে ইসরায়েলি হামলায় হামাসের রাফা ব্রিগেডের শীর্ষ কমান্ডার নিহত ভারতের সরকারি কর্মকর্তার বাড়িতে কোটি টাকার সম্পদ ও স্বর্ণ উদ্ধার শেখ হাসিনাকে ফেরাতে কতটা কার্যকর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি? দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জে শান্তর বাংলাদেশের নতুন পরীক্ষা

‘শুল্কমুক্ত সুবিধায় চীনে আম রফতানি ১০ গুণ বাড়বে’

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২৮ মে, ২০২৫

চলতি বছরে আম রফতানির পরিমাণ ১০ গুণ বাড়বে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (২৮ মে) চীনে প্রথমবারের মতো আমের চালান পাঠানো উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ এখন চীনের বাজারে শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। এই সুবিধার আওতায় এবারই প্রথম দেশটিতে বিনা শুল্কে বাংলাদেশের আম রফতানি করা হচ্ছে।

আম রফতানি বহুগুণ বাড়ার সম্ভাবনার কথা জানিয়ে শেখ বশিরউদ্দীন বলেন, এতে দেশের আমচাষিরা ন্যায্য দাম পাবেন।

এ সময় তিনি আরও জানান, বাণিজ্য ঘাটতিসহ নানা বাণিজ্যিক বিষয় নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে চীনের বাণিজ্যমন্ত্রী ও প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবেন। সব ধরনের চামড়া রফতানিতে চীনের সর্বোচ্চ সহযোগিতা থাকবে বলেও আশ্বস্ত করেন বাণিজ্য উপদেষ্টা।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT