1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
শেখ হাসিনাকে কখনোই ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত ইরানে পূর্ণমাত্রার যুদ্ধ অনিবার্য বলে সতর্ক করলেন সাবেক মার্কিন কর্মকর্তা জার্মানির সঙ্গে সম্পর্ক জোরদারে বার্লিনে পৌঁছেছেন কাতারের আমির ঝিনাইদহে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো বিএনপির কার্যালয় কিশোরগঞ্জের পাগলা মসজিদে মিলল ৫১ বস্তা টাকা দেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী পিস বোর্ড: গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে বার্লিনে জার্মান প্রেসিডেন্টের সংবর্ধনায় কাতারের আমির গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের প্রাণহানি এআই প্ল্যাটফর্মে কতটা নিরাপদ আপনার ব্যক্তিগত গোপন তথ্য?

শেখ হাসিনাকে কখনোই ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করার কোনো সম্ভাবনা দেখছেন না ভারতের দক্ষিণ এশিয়াবিষয়ক গবেষক ও ও.পি. জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. শ্রীরাধা দত্ত। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, শেখ হাসিনা ভারতের ঘনিষ্ঠ মিত্র। ফলে বাংলাদেশ যতই প্রত্যর্পণের দাবি জানাক, ভারতের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে তাকে হস্তান্তর করা হবে না। অধ্যাপক দত্তের মতে, এটি ভারতের কোনো আনুষ্ঠানিক ঘোষণা নয়, তবে আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্কের প্রেক্ষাপটে এটি তার ব্যক্তিগত মূল্যায়ন। সম্প্রতি ঢাকার একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন অধ্যাপক শ্রীরাধা দত্ত।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর থেকে বিভিন্ন আইনি ও রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা তাকে ফেরত পাওয়ার দাবি জানিয়ে আসছে। এ প্রসঙ্গে শ্রীরাধা দত্ত বলেন, প্রত্যর্পণ একটি দীর্ঘমেয়াদী আইনি প্রক্রিয়া। এমনকি কারিগরি ও আইনি সব ধাপ সফলভাবে সম্পন্ন হলেও ভারতের পক্ষ থেকে তাকে ফেরত দেওয়ার কোনো আগ্রহ নেই। তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির কয়েকটি অনুচ্ছেদে এমন বিধান রয়েছে, যা কাজে লাগিয়ে ভারত যেকোনো অনুরোধ প্রত্যাখ্যান করতে সক্ষম। তবে শুধু শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে দুই দেশের সম্পর্ক আটকে রাখা উচিত নয় বলে মনে করেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ১৫ বছরের শাসনের অবসানের পর ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা স্বাভাবিকভাবেই তাকে ফেরত চাইবে। কিন্তু যদি ধরেও নিই যে, কারিগরি ও আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করা গেল, তবুও ভারত কি তাকে প্রত্যর্পণ করতে চায়। সোজা কথায়, আমার মনে হয় ভারত চায় না, আর চাইবেও না। এর জন্য প্রত্যর্পণ চুক্তিও লাগে না, পাসপোর্টও লাগে না। কিন্তু এ নিয়ে যে আলোচনা চলছে, তাতে আন্তরিকতার প্রতিফলন নেই।

শেখ হাসিনার দেশে ফেরার পথে আইনি বাধা আছে কি না—এমন প্রশ্নের জবাবে এই গবেষক জানান, নিজের দেশে ফেরার ক্ষেত্রে পাসপোর্ট কিংবা প্রত্যর্পণ চুক্তির কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, শেখ হাসিনা চাইলে যেকোনো সময় ফিরে যেতে পারেন। যে পথে তিনি ভারতে এসেছেন, সেই পথেই তিনি ফিরতে পারেন। তার মতে, শেখ হাসিনার পাসপোর্ট সংক্রান্ত সাম্প্রতিক আলোচনা বা অজুহাতগুলো অহেতুক, যার মধ্যে কোনো আন্তরিকতা নেই। শেখ হাসিনার দেশে ফেরা এবং তার পাসপোর্টের বিষয়টিকেও খুব একটা গুরুত্বপূর্ণ মনে করেন না এই ভারতীয় গবেষক। তার ভাষায়, দেশে ফেরার সত্যিকারের ইচ্ছা থাকলে সে পথ বের করা সম্ভব। আওয়ামী লীগ এবং বাংলাদেশে থাকা দলটির নেতাকর্মীদের কাছেও তিনি এখনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র।

নির্বাসনে থেকেও নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখার ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রীর প্রচেষ্টাকে ইতিবাচকভাবে দেখছেন না শ্রীরাধা দত্ত। তার মতে, ভিডিও বার্তা ও সমর্থকদের মাধ্যমে নিজের ইস্যু জিইয়ে রাখলেও বাংলাদেশের তরুণ প্রজন্মের একটি বড় অংশের কাছে শেখ হাসিনা এখনো প্রবল ক্ষোভের প্রতীক। দীর্ঘ ১৫ বছরের শাসনের ফলে সৃষ্ট রাজনৈতিক ও আর্থসামাজিক অস্থিরতা এবং ২০২৪ সালের জুলাই মাসের সহিংসতার স্মৃতি তরুণদের সম্মিলিত চিন্তা থেকে সহসা মুছে যাবে না। এর পেছনে তার ১৫ বছরের শাসনামলে জমে ওঠা রাজনৈতিক ও আর্থসামাজিক ক্ষোভের পাশাপাশি ২০২৪ সালের জুলাইয়ের সহিংসতার স্মৃতিও কাজ করছে। তবে আওয়ামী লীগের সমর্থকগোষ্ঠীর অবস্থানের সঙ্গে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর মনোভাবকে এক করে দেখতে চান না শ্রীরাধা।

বর্তমানে বাংলাদেশ ও ভারত—উভয় দেশই অনমনীয় অবস্থানে থাকায় কূটনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হিসেবে তিনি সংলাপের পরামর্শ দিয়েছেন। শ্রীরাধা দত্তের মতে, কোনো একটি পক্ষকে শর্ত ও পাল্টা শর্তের গণ্ডি পেরিয়ে আলোচনার টেবিলে বসতে হবে। অন্যথায় এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী রূপ নেবে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য কোনোভাবেই শুভ নয়। রাজনীতির একজন ছাত্র হিসেবে আমি যা বুঝি, তা-ই বলছি।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT