শেয়ারবাজারের তালিকাভুক্ত বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব জানা গেছে।
বে লিজিংয়ের পর্ষদ সভা আগামী ২৮ জুন সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে। এছাড়া লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির পর্ষদ সভা ২৯ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। এতে ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং ৩১ মার্চ ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে। লভ্যাংশ ঘোষণা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পর্ষদ সভা ২৮ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং ৩১ মার্চ ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা করা হবে। লভ্যাংশ ঘোষণা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির পর্ষদ সভা ২৯ জুন বিকাল ৪টায় এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ ফাইন্যান্স কোম্পানির পর্ষদ সভা ২৬ জুন দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে। উভয় সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
Tags: ইসলামিক ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং, পপুলার লাইফ ইন্সুরেন্স, পরিচালনা পর্ষদ সভা, বে লিজিং, শেয়ারবাজার