1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

সচিবালয়ে রোববার থেকে একবার ব্যবহার্য প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

রোববার (৫ অক্টোবর) থেকে বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি) সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টিকারী এসব পণ্য বন্ধে এই পদক্ষেপ নিয়েছে সরকার।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ শনিবার (৪ অক্টোবর) জানিয়েছে, সচিবালয়ের সব প্রবেশপথে চেকিং করা হবে। ভেতরে পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পাওয়া গেলে তা ব্যবহার রোধ করা হবে। যাদের কাছে নিষিদ্ধ ব্যাগ পাওয়া যাবে, তাদের কাগজের তৈরি ব্যাগ সরবরাহ করা হবে। এছাড়া সচিবালয়ের বিভিন্ন স্থানে সচেতনতার জন্য সাইনবোর্ড বসানো হয়েছে এবং বিষয়টি পর্যবেক্ষণে মনিটরিং টিম কাজ করবে।

এ উদ্যোগ বাস্তবায়নে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ সব মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে। সচিবালয়ে এসইউপি ব্যবহার বন্ধ করে পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী নিশ্চিত করতে হবে। সভা-সেমিনারে বোতল, কাপ, প্লেট ও চামচের মতো একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহার করা যাবে না। পরিবর্তে পাটজাত, কাপড়ের বা পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদেরও এসইউপি ব্যবহার বন্ধে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সভা-সেমিনারে কাগজ বা পরিবেশবান্ধব খাবারের প্যাকেট ব্যবহার করা হবে এবং অফিসে ব্যবহারের জন্য বিকল্প সামগ্রী সরবরাহ করা হবে। প্রতিটি মন্ত্রণালয়ে একজন ফোকাল পারসন নিয়োগ এবং মনিটরিং কমিটি গঠন করার নির্দেশও দেওয়া হয়েছে।

সরকারি পক্ষ আগামীকাল থেকে সচিবালয়কে সম্পূর্ণ এসইউপি মুক্ত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT