1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

সবজির ভরা মৌসুমেও বেড়েছে মূল্যস্ফীতি

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

শীতের শুরুতে সবজির ভরা মৌসুমে সাধারণত খাদ্যপণ্যের দাম কমে মূল্যস্ফীতি হ্রাস পায়। কিন্তু চলতি বছরের নভেম্বরে উল্টো পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে। অক্টোবরে যেখানে এই হার ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। আর গত বছরের নভেম্বরে মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ।

আজ রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিএসের হিসাব অনুযায়ী, এক মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতিও সামান্য বৃদ্ধি পেয়েছে। নভেম্বর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৩৬ শতাংশ, যেখানে অক্টোবরে এটি ছিল ৭ দশমিক শূন্য ৮ শতাংশ।

তবে গত বছরের একই মাসের তুলনায় খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কম। ২০২৪ সালের নভেম্বরে খাদ্যে মূল্যস্ফীতির হার ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার ক্ষেত্রে নভেম্বরের মূল্যস্ফীতি সামান্য কমে হয়েছে ৯ দশমিক শূন্য ৮ শতাংশ; অক্টোবর মাসে যা ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। গত বছরের একই সময়ে এই হার ছিল ৯ দশমিক ৩৯ শতাংশ

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT