1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত রংপুরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে যাত্রী ফেলে দেওয়ার ঘটনায় মামলা ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ বিকেলে ইসরায়েলি হামলায় হামাসের রাফা ব্রিগেডের শীর্ষ কমান্ডার নিহত ভারতের সরকারি কর্মকর্তার বাড়িতে কোটি টাকার সম্পদ ও স্বর্ণ উদ্ধার শেখ হাসিনাকে ফেরাতে কতটা কার্যকর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি? দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জে শান্তর বাংলাদেশের নতুন পরীক্ষা তরুণ ফুটবলাররা চাপ নিতে পারেনি, হারের পর বললেন থমাস ডুলি

সিটি ব্যাংকের নতুন ডিএমডি হলেন আশানুর রহমান

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২৪ মে, ২০২৫

মোঃ আশানুর রহমানকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি প্রদান করেছে সিটি ব্যাংক। এর আগে তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

আশানুর রহমান মার্কেন্টাইল ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ২০০৪ সালে তার কর্মজীবন শুরু করেন। ২০০৮ সালে সিটি ব্যাংকের রূপান্তর বা ট্রান্সফরমেশন পর্বে তিনি সিটি ব্যাংকে যোগদান করেন। সে সময় ব্যাংকের ক্রেডিট, লিগ্যাল ও রিকভারি কার্যক্রমে মৌলিক পরিবর্তন আনতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং এই ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রতিষ্ঠা করেন ।

তিনি রয়্যাল ব্যাংক অফ কানাডায় পাঁচ বছর কাটিয়ে ২০১৯ সালে আবার সিটি ব্যাংকে ফেরেন এবং চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি সিটি ব্যাংকের একাধিক কৌশলগত উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যাংকাস্যুরেন্স চালু করা।

আশানুর বর্তমানে ব্যাংকের গুরুত্বপূর্ণ কিছু উচ্চপর্যায়ের কমিটির সক্রিয় সদস্য। এর মধ্যে রয়েছে সেটেলমেন্ট কমিটি, কেপিআই ড্রাইভিং কমিটি, রিওয়ার্ডস অ্যান্ড রিকগনিশন কমিটি, একাধিক স্ট্র্যাটেজিক প্রকল্পের স্টিয়ারিং কমিটি ইত্যাদি।

২০ বছরেরও অধিক ব্যাংকিং অভিজ্ঞতা সম্পন্ন আশানুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিআইবিএম থেকে স্নাতক সম্পন্ন করেন। কানাডায় তিনি ইনভেস্টমেন্ট ফান্ডস বিষয়েও অধ্যয়ন করেছেন।

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT