1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মাহবুবুল খালিদের নতুন গানে আসিফ আকবরের কণ্ঠ শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী আসাদুজ্জামান গাজায় ২৫০ যুগলের গণবিয়ে আয়োজন করল সংযুক্ত আরব আমিরাত আইনমন্ত্রী: বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি কুয়েতে শিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রি: ৫ বাংলাদেশী গ্রেপ্তার হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি হামলা, ওমান উপসাগরে ২২ জন উদ্ধার ইন্ডিগোর বিমানে ছিনতাইয়ের হুমকি, জরুরি অবতরণে আতঙ্ক সৌদি জোটের: হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের অক্সফোর্ডে বিশ্বব্যবস্থা নিয়ে কাতারের প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা জন্মদাতা বাবা-মায়ের খোঁজে কক্সবাজারে নেদারল্যান্ডসের নাগরিক সেলিনা

সুদানের গৃহযুদ্ধে ভাড়াটে সেনা পাঠাচ্ছে আমিরাত, দাবি জাতিসংঘের গোপন প্রতিবেদনে

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সুদানের গৃহযুদ্ধে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) পক্ষে লড়াইয়ের জন্য সংযুক্ত আরব আমিরাত ভাড়াটে সেনা পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে। জাতিসংঘের তদন্তকারীদের একটি গোপন প্রতিবেদনে এই কর্মকাণ্ডের অকাট্য প্রমাণ থাকার দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আমিরাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত গ্লোবাল সিকিউরিটি সার্ভিসেস গ্রুপ (জিএসএসজি) কলম্বীয় সেনাদের লিবিয়া, সোমালিয়া ও চাদের মতো দেশগুলোর মধ্য দিয়ে সুদানে পাঠিয়েছে, যেখানে আমিরাতের মিত্রদের প্রভাব বিদ্যমান।

তদন্ত অনুযায়ী, সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল পুন্টল্যান্ডের বসাসো শহরে অবস্থিত পুন্টল্যান্ড মেরিটাইম পুলিশ ফোর্সের ঘাঁটিটি কলম্বীয় সেনাদের যাতায়াত ও প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। আমিরাতের সামরিক বাহিনী এই ঘাঁটির অর্থায়ন ও তদারকি করে। এছাড়াও আবুধাবি, ঘায়াথি ও আল-ওয়াথবাহর বিভিন্ন ঘাঁটিতে এসব ভাড়াটে সেনাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে দাবি জাতিসংঘের।

দারফুর অঞ্চলের যুদ্ধে আরএসএফের সামরিক অভিযানে এসব সেনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে উত্তর দারফুরের রাজধানী এল-ফাশের দখল ও দীর্ঘ অবরোধের সময় তারা ড্রোন পরিচালনা, গোলন্দাজ সহায়তা ও পদাতিক বাহিনীর সঙ্গে লড়াইয়ে সরাসরি অংশ নেয়। গত বছরের অক্টোবরে ৫০০ দিনের বেশি অবরোধের পর শহরটি আরএসএফের দখলে আসে। ওই অভিযানে বেসামরিক নাগরিকদের ওপর নানা ধরনের নির্যাতনের অভিযোগ উঠেছে বাহিনীটির বিরুদ্ধে।

তবে সুদানের এই সংঘাতে যেকোনো ধরনের অনিয়মে জড়িত থাকার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে আমিরাত। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ভাড়াটে সেনা পাঠানোর বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এর আগেও সুদানে আরএসএফকে সেনা সরবরাহের অভিযোগ উঠেছিল, তবে আমিরাতের মিত্র বাহরাইন কয়েক মাস ধরে সেসব প্রতিবেদন প্রকাশে বাধা দিয়ে আসছে।

এদিকে আমিরাতের শীর্ষ কূটনীতিক লানা নুসেইবেহ জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে রয়েছেন। সুদানে আরএসএফকে সমর্থনের অভিযোগে তার প্রার্থিতা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাজ্যে নিযুক্ত সুদানের রাষ্ট্রদূত বাবিকার আল-সিদ্দিক আল-আমিন সতর্ক করে বলেছেন, সুদানের মানুষের রক্ত যাদের হাতে, তাদের আন্তর্জাতিক সংস্থার নেতৃত্বে বসানো উচিত নয়। এতে জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। অন্যদিকে, নুসেইবেহ দাবি করেছেন যে তিনি আরএসএফের নৃশংসতার জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘের তদন্ত কার্যক্রমে সহায়তা করবেন।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT