বেঙ্গালুরু থেকে লখনউগামী ইন্ডিগোর একটি ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি দেওয়া হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ১৭৮ জন যাত্রী নিয়ে বিমানটি আকাশে ওড়ার পরপরই শৌচালয় থেকে এই নোটটি উদ্ধার করেন এক যাত্রী। এতে সতর্ক করা হয়েছিল যে, ৬টা ৩০ মিনিটে বিমানটি ছিনতাই করা হবে এবং নির্দেশ অমান্য করলে পরিণাম ভয়াবহ হবে। ইন্ডিগোর ফ্লাইটটি ১৭৮ যাত্রী নিয়ে বেঙ্গালুরু থেকে লখনউর উদ্দেশে রওনা হয়েছিল। এতে লেখা ছিল, ‘বিমানটি হাইজ্যাক হতে চলেছে ঠিক ৬টা ৩০ মিনিটে। বার্তা অগ্রাহ্য করলে ফল ভোগ করতে হবে।
হুমকির বিষয়টি জানার পর পাইলট তাৎক্ষণিকভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে অবহিত করেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে বিমানটিকে পুনরায় বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। নিরাপদে অবতরণের পর সব যাত্রীকে নামিয়ে আনা হয় এবং বিমানটিতে ব্যাপক তল্লাশি চালানো হয়। পুলিশ ঘটনার সত্যতা যাচাই করতে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে।
দিওয়ালি উৎসবের মৌসুমে এমন হুমকির ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও সাম্প্রতিক সময়ে বিমানের নিরাপত্তা নিয়ে এ ধরণের হুমকির ঘটনা বেড়ে গেছে, তবে এবারের বিষয়টি গুরুত্বের সাথে দেখছে কর্তৃপক্ষ।
Tags: ইন্ডিগো, নিরাপত্তা, বেঙ্গালুরু, হাইজ্যাক