1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মাহবুবুল খালিদের নতুন গানে আসিফ আকবরের কণ্ঠ শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী আসাদুজ্জামান গাজায় ২৫০ যুগলের গণবিয়ে আয়োজন করল সংযুক্ত আরব আমিরাত আইনমন্ত্রী: বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি কুয়েতে শিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রি: ৫ বাংলাদেশী গ্রেপ্তার হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি হামলা, ওমান উপসাগরে ২২ জন উদ্ধার ইন্ডিগোর বিমানে ছিনতাইয়ের হুমকি, জরুরি অবতরণে আতঙ্ক সৌদি জোটের: হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের অক্সফোর্ডে বিশ্বব্যবস্থা নিয়ে কাতারের প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা জন্মদাতা বাবা-মায়ের খোঁজে কক্সবাজারে নেদারল্যান্ডসের নাগরিক সেলিনা

সৌদি জোটের: হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার দাবি করেছে দেশটির সামরিক জোট। রোববার (৮ নভেম্বর) ভোরে জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছিল, তবে তা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর আগেই সফলভাবে প্রতিহত করা হয়।

এর আগে সৌদি বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর পূর্বাঞ্চলের দাম্মাম, আল-আহসা ও আবকাইক শহরে জরুরি সতর্কসংকেত জারি করেছিল। পরে অবশ্য কর্তৃপক্ষ জানায়, হামলার সব শঙ্কা দূর হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে হুথিদের কর্মকাণ্ডের ফলে সৌদি আরবে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলার প্রবণতা বেড়েছে। ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি অতীতেও একাধিকবার বিমান চলাচল-সংশ্লিষ্ট স্থাপনা ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। হুথি বিদ্রোহীরা রাজধানী সানাসহ দেশটির বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার পর পরিস্থিতির অবনতি ঘটে। এর জেরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সহযোগিতা ও নিরাপত্তা দিতে ২০১৫ সাল থেকে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। বর্তমানে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘাতের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT