1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মাহবুবুল খালিদের নতুন গানে আসিফ আকবরের কণ্ঠ শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী আসাদুজ্জামান গাজায় ২৫০ যুগলের গণবিয়ে আয়োজন করল সংযুক্ত আরব আমিরাত আইনমন্ত্রী: বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি কুয়েতে শিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রি: ৫ বাংলাদেশী গ্রেপ্তার হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি হামলা, ওমান উপসাগরে ২২ জন উদ্ধার ইন্ডিগোর বিমানে ছিনতাইয়ের হুমকি, জরুরি অবতরণে আতঙ্ক সৌদি জোটের: হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের অক্সফোর্ডে বিশ্বব্যবস্থা নিয়ে কাতারের প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা জন্মদাতা বাবা-মায়ের খোঁজে কক্সবাজারে নেদারল্যান্ডসের নাগরিক সেলিনা

জন্মদাতা বাবা-মায়ের খোঁজে কক্সবাজারে নেদারল্যান্ডসের নাগরিক সেলিনা

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মাত্র দেড় বছর বয়সে পালক পরিবারের সঙ্গে নেদারল্যান্ডসে চলে গিয়েছিলেন সেলিনা গোমেজ। প্রায় ৪৪ বছর পর নিজের জন্মদাতা বাবা-মাকে খুঁজতে আবারও বাংলাদেশের কক্সবাজারে ফিরেছেন তিনি। বর্তমানে ৪৫ বছর বয়সী সেলিনা নেদারল্যান্ডসের নাগরিক। নিজের শিকড় ও পরিবারের সন্ধানে তিনি কক্সবাজারের বিভিন্ন স্থানে স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করছেন এবং বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন।

সেলিনার সফরসঙ্গী রাশেল আলম জানান, প্রায় সাত-আট বছর আগে প্রথম বাংলাদেশে এসেছিলেন সেলিনা। এরপর বিভিন্ন সময়ে কয়েক দফা দেশে ফিরেছেন তিনি। সবশেষ গত ২৮ অক্টোবর বাংলাদেশে এসেছেন। তার কাছে থাকা শৈশবের একটি সাদাকালো ছবি এবং পুরোনো পাসপোর্টের ফটোকপিই এখন পরিবার খুঁজে পাওয়ার প্রধান অবলম্বন। পাসপোর্টের তথ্য অনুযায়ী, তার জন্ম ৭ জুলাই ১৯৮১ এবং জাতীয়তা বাংলাদেশি। সর্বশেষ গত ২৮ অক্টোবর বাংলাদেশে আসেন। পাসপোর্টে তার জন্মতারিখ ৭ জুলাই ১৯৮১ এবং জাতীয়তা বাংলাদেশি উল্লেখ রয়েছে। এক পরিচিত ব্যক্তির মাধ্যমে সেলিনার সঙ্গে রাশেলের পরিচয় হয়।

নিজের পরিবার সম্পর্কে সেলিনা বলেন, ‘আমি আমার বাবা-মাকে খুঁজছি। তাদের খুব মিস করি, যদিও তাদের চেহারা আমার মনে নেই।’ তিনি জানান, তিনি জেনেছেন তার জন্ম কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারার মালুমঘাটে। তার মায়ের নাম হেলেনা গোমেজ এবং বাবার নাম বেনেডি গোমেজ। ছোটবেলায় এক নারী তাকে ঢাকা নিয়ে যান এবং সেখান থেকে একটি ডাচ পরিবার তাকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে নিয়ে যায়। সেই পরিবারে ভালোবাসা ও যত্নে বেড়ে উঠলেও জন্মদাতা পরিবারের প্রতি টান তাকে বারবার বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসে। জন্মভূমির কোনো স্মৃতিই তেমন মনে নেই তার।

রাশেল আলম আরও জানান, নেদারল্যান্ডসে সেলিনা সবসময় একাকীত্ব অনুভব করেন। তাই বাবা-মাসহ নিজের পরিবারকে খুঁজে পেতে মরিয়া তিনি। বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন সেলিনা। আগামী ১০ থেকে ১৫ দিন তিনি বাংলাদেশে থাকবেন এবং এই সময়ের মধ্যে সম্ভাব্য সব উপায়ে বাবা-মায়ের খোঁজ চালিয়ে যাবেন। সেলিনা আশা করছেন, দীর্ঘ এই প্রতীক্ষার অবসান ঘটিয়ে একদিন তিনি নিজের আপনজনদের দেখা পাবেন।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT