টানা দুই দফা দাম বাড়ানোর পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এবার ২২ ক্যারেটের স্বর্ণের এক ভরির দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার কারণে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্যে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা।
বিটি/ আরকে
Tags: ভরি, স্বর্ণের দাম