1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় হামজা চৌধুরী

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আজ (৬ অক্টোবর) সকালে ঢাকায় পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী। গতকাল রাতেই ইংল্যান্ড থেকে রওনা দিয়ে আজ সকাল ১১টায় দেশে পৌঁছান এই লেস্টার সিটির ফুটবলার।

বিমানবন্দরে হামজাকে অভ্যর্থনা জানান ফেডারেশনের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন। আনুষ্ঠানিকতা সেরে তিনি দ্রুত টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে রওনা হন। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আজ বিকেলে অনুশীলনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এর আগে, ২০২৩ সালের মার্চ ও জুন উইন্ডোতে হামজা বাংলাদেশের হয়ে প্রথম খেলতে দেশে আসেন। সিলেট ও হবিগঞ্জে ছিল ব্যাপক উন্মাদনা। হামজা বাংলাদেশে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন, যার মধ্যে ভারত, সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই এবং ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নেন। ৪ জুন ঢাকায় ভুটানের বিপক্ষে গোলও করেন হামজা।

এবার ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জার্সিতে তার চতুর্থ ম্যাচ হবে। ১০ অক্টোবর তিনি হংকং যাবেন এবং ১৪ অক্টোবর সেখান থেকে ইংল্যান্ড রওনা করবেন।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT