1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ট্রাম্পের ঘনিষ্ঠ প্রযুক্তি মহারথীরা এখন কী করবেন? তেহরানে ট্রাম্প-নেতানিয়াহুর ব্যানার পোড়ালেন ইরানপন্থী বিক্ষোভকারীরা হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি হরমুজ পারাপারে ইরানের নির্দেশনা মানতে হবে: ঢাকায় ইরানি রাষ্ট্রদূত বেরোবিতে পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে সহকর্মীকে মারধরের অভিযোগ নিহত শ্রমিক তৌফিকের পরিবারের পাশে দাঁড়ালেন জামায়াত আমির প্রধানমন্ত্রী: মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে সৌদি-সিরিয়া ঐতিহাসিক প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহায়তা চুক্তি স্বাক্ষরিত টাঙ্গাইলে শিশু সন্তানকে হত্যার দায়ে সৎমায়ের যাবজ্জীবন কারাদণ্ড ডেমোক্র্যাটিক পার্টি ইসলামপন্থি ও কমিউনিস্টদের দখলে: টেড ক্রুজ

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেছেন। এর আগে বুধবার (৪ নভেম্বর) মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও পরীমনি আদালতে উপস্থিত ছিলেন না। এতে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিলেন।

২০২৫ সালের ২৬ জানুয়ারি এই মামলায় পরীমনিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সে সময়ও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেওয়া হয়েছিল, পরে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। এই মামলায় তাকে নিয়মিত হাজিরা দিতে হচ্ছে। উলটো নাসিরকে বেরিয়ে যেতে বলেন তিনি।

পরীমনির বিরুদ্ধে কেবল বোট ক্লাবের ঘটনাই নয়, এর আগেও গুলশান ও বনানীর বিভিন্ন ক্লাবে ভাঙচুরের অভিযোগ উঠেছে। ২০২১ সালের ৯ জুন মধ্যরাতে বোট ক্লাবের ঘটনায় একটি ১০ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে পরীমনিকে দুর্ব্যবহার করতে দেখা যায়। ঘটনার দিন রাতে নাসির ও অমি তাকে মদ্যপানের জন্য জোর করেছেন এবং নাসির তার মুখে মদের বোতল ঢুকিয়ে মদ খাওয়ানোর চেষ্টা করেছেন বলে মামলার এজাহারে অভিযোগ করেছিলেন এই নায়িকা। তবে নতুন প্রকাশ হওয়া ভিডিওতে সেরকম কোনো দৃশ্য দেখা যায়নি।

তবে পরবর্তীকালে সামনে আসা ভিডিওচিত্রে এজাহারের বর্ণনার সঙ্গে বেশ অমিল পাওয়া যায়। ভিডিওতে দেখা যায়, পরীমনি অমিসহ অন্যদের সঙ্গে স্বেচ্ছায় মদ্যপান করছেন এবং উত্তেজিত অবস্থায় নাসির উদ্দিন মাহমুদকে সেখান থেকে চলে যেতে বলছেন। নাসির তাকে শান্ত করার চেষ্টা করলেও নায়িকা তার সঙ্গে দুর্ব্যবহার করেন। বরং পরীমনি ক্লাবের ভেতরে সবার সঙ্গে স্বেচ্ছায় মদ্যপান করছেন এমন দৃশ্য উঠে এসেছে।

এর আগে ২০২১ সালের ৬ জুন অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের ঘটনার অভিযোগ তোলেন ক্লাবটির প্রেসিডেন্ট কেএম আলমগীর ইকবাল। তিনি জানান, ওই রাতে পরীমনি ১৫টি গ্লাস, নয়টি ট্রে এবং অনেক হাফপ্লেট ভেঙে ফেলেন। ঘটনার সময় তার সঙ্গে এক ভদ্রলোক ও হাফপ্যান্ট পরা আরেক নারী ছিলেন। রাত দেড়টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। ২০২১ সালের ৬ জুন বোট ক্লাবকাণ্ডের দুদিন আগে এ ঘটনা ঘটে। এটা রাত প্রায় সোয়া ১টা বা দেড়টার ঘটনা। ২০২১ সালের ৭ জুন গভীর রাতের ওই ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ফোন পেয়ে পুলিশ অল কমিউিনিটি ক্লাবেও গিয়েছিল। ঘটনার চারদিন পর ফেসবুকে স্ট্যাটাস ও সংবাদ সম্মেলন করে পরীমনি ওই রাতের ঘটনার যে বর্ণনা দিয়েছিলেন, এখন তার সেই বক্তব্যের সঙ্গে অনেক কিছুই মিল পাওয়া যায়নি।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT