1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ

জানা গেলো শাকিব খান ও বুবলির কন্যার নাম

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ৫ জুন, ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শবনম বুবলী তার নবজাতক কন্যা সন্তানের নাম প্রকাশ করেছেন। শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার কন্যার নাম রাখা হয়েছে শার্লিন খান।

বুবলী জানান, গত ১১ মে কন্যা সন্তানের জন্ম হয়েছে। পোস্টে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানান।

পোস্টে তিনি অভিনেতা শাকিব খানকে ট্যাগ করলেও এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে কোরিওগ্রাফার ও ফ্যাশন ইনফ্লুয়েন্সার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বুবলীর দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে বুবলী নিজেই কন্যা সন্তানের জন্মের খবর নিশ্চিত করেন।

উল্লেখ্য, ২০২২ সালে বুবলী ও শাকিব খান তাদের ছেলে শেহজাদ খান বীরের পরিচয় প্রকাশ্যে আনেন। পরে জানা যায়, ২০২০ সালে তার জন্ম হয়েছিল।

নতুন কন্যা সন্তানের আগমনের খবরে ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলীকে শুভেচ্ছা জানাচ্ছেন।

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT