1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে একদিনে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং সচল হলো টেকনাফ স্থলবন্দর বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার

সালমান শাহ’র মৃত্যু: অবশেষে হত্যা মামলার নির্দেশ দিলেন আদালত

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২০ অক্টোবর) বাদীপক্ষের করা রিভিশন আবেদন মঞ্জুর করে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন। আদালত রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন সালমান শাহ। তার মৃত্যু প্রথমে ‘আত্মহত্যা’ হিসেবে উল্লেখ করেছিল পুলিশ ও তৎকালীন স্ত্রী সামিরা হক। তবে সালমান শাহর পরিবার শুরু থেকেই দাবি করে আসছে—তাকে হত্যা করা হয়েছে।

১৯৯৭ সালের ২৪ জুলাই সালমানের বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী ছেলে হত্যার অভিযোগে মামলা করেন। একই বছরের নভেম্বরে সিআইডি তদন্ত শেষে মৃত্যুকে ‘আত্মহত্যা’ হিসেবে উল্লেখ করে প্রতিবেদন জমা দেয়, যা প্রত্যাখ্যান করে কমরউদ্দিন চৌধুরী রিভিশন মামলা দায়ের করেন।

২০০৩ সালে ওই মামলায় বিচার বিভাগীয় তদন্ত শুরু হয় এবং ২০১৪ সালের ৩ আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক প্রতিবেদনে সালমান শাহর মৃত্যু ‘অপমৃত্যু’ বলে উল্লেখ করেন। পরে বাদী কমরউদ্দিনের মৃত্যু হলে তার মা নীলা চৌধুরী মামলার বাদী হিসেবে অন্তর্ভুক্ত হন এবং ২০১৫ সালে তিনি ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন।

এরপর মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করে, যেখানে সালমান শাহর মৃত্যু ‘আত্মহত্যা’ বলা হয়। ২০২১ সালের ৩১ অক্টোবর আদালত সেই প্রতিবেদন গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করেন।

তবে ২০২২ সালের ১২ জুন সালমান শাহর পরিবারের পক্ষ থেকে আবার রিভিশন আবেদন করা হয়। তাদের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিদের প্রভাবে সত্য গোপন করে হত্যাকে ‘আত্মহত্যা’ হিসেবে দেখানো হয়েছে।

উল্লেখ্য, সালমান শাহর প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। টেলিভিশন নাটক আকাশ ছোঁয়া, দোয়েল, সব পাখি ঘরে ফেরে, সৈকতে সারস ও স্বপ্নের পৃথিবী–এর মাধ্যমে তিনি অভিনয়জগতে প্রবেশ করেন। বড় পর্দায় চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে তার জুটি ছিল বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয়। তার শেষ সিনেমা ছিল বুকের ভেতর আগুন।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT