1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে একদিনে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং সচল হলো টেকনাফ স্থলবন্দর বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার

নায়ক রিয়াজ কি আসলেই মারা গেছেন?

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। গুজবটি দ্রুত ছড়িয়ে পড়লেও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিসহ সংশ্লিষ্ট কোনো পক্ষই তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একটি দায়িত্বশীল সূত্র জানায়, রিয়াজ আহমেদের মৃত্যুর বিষয়ে তারা কিছুই জানেন না। বিষয়টি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য তাদের কাছে পৌঁছায়নি। রিয়াজের ঘনিষ্ঠ একজনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, এমন কোনো ঘটনা ঘটার কথা নয়। যদি সত্যিই এমন কিছু হতো, তাহলে এতক্ষণে বিষয়টি নিয়ে সর্বত্র তোলপাড় শুরু হয়ে যেত।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকেই রিয়াজ আত্মগোপনে রয়েছেন বলে জানা যায়। তার বর্তমান অবস্থান সম্পর্কে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কেউই নিশ্চিত নন। এ নিয়ে নানা গুঞ্জন রয়েছে—কেউ বলছেন তিনি ভারতে অবস্থান করছেন, আবার কেউ দাবি করছেন তিনি দেশেই আছেন। রিয়াজের ব্যবহৃত মুঠোফোন নম্বরটিও বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে।

শেখ হাসিনার পতনের আগপর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে রিয়াজ বেশ সরব ছিলেন। বিভিন্ন সময়ে তাকে দলটির পক্ষে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। চট্টগ্রামে জলাবদ্ধতা নিয়ে তার দেওয়া বক্তব্যও একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।

নব্বইয়ের দশকের শেষ দিক থেকে টানা প্রায় দুই যুগ ধরে ঢালিউডের জনপ্রিয় মুখ ছিলেন রিয়াজ। ‘বাংলার নায়ক’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার যাত্রা শুরু হয়। এরপর একের পর এক সুপারহিট সিনেমার মাধ্যমে তিনি নিজেকে দেশের শীর্ষ অভিনেতাদের কাতারে প্রতিষ্ঠিত করেন।

২০২২ সালের ২৩ সেপ্টেম্বর রিয়াজ অভিনীত সর্বশেষ সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পায়। ওই ছবির পর থেকে তাকে আর নতুন কোনো চলচ্চিত্র বা অভিনয় প্রকল্পে দেখা যায়নি।

এদিকে, রিয়াজ আহমেদের মৃত্যু সংক্রান্ত খবরটি পুরোপুরি গুজব বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে তার বর্তমান অবস্থান ও পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা থাকায় ভক্তদের মাঝে কৌতূহল ও উদ্বেগ রয়ে গেছে।

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT