1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

হামজা চৌধুরী ও সামিত সোম কেন নেই ক্যাম্পে?

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১ জুন, ২০২৫

এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে ১০ জুন খেলবে বাংলাদেশ। জাতীয় ফুটবল দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সিঙ্গাপুর ও ভুটান ম্যাচের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। হামজা চৌধুরি ও সামিত সোম ছাড়া সবাই ক্যাম্পে যোগ দিয়েছেন।

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী আগামীকাল সকাল সাড়ে দশটায় ঢাকায় পৌঁছাবেন। বাংলাদেশ বিমানে ইংল্যান্ডের লন্ডন থেকে রওনা হবেন হামজা। আগামীকাল সকালে পৌঁছে বিকেলের অনুশীলনে করবেন কি না এটা এখনো জানা যায়নি। কানাডা থেকে সামিত সোম ৪ জুন সকালে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে বাংলাদেশের হয়ে খেলার পথে একটি ধাপ সম্পন্ন করেছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। সম্প্রতি বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন তিনি।

এই ম্যাচে কিউবার খেলা না খেলার বিষয়টি নির্ভর করছে জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার ওপর। যদি সিঙ্গাপুরের বিপক্ষে কিউবাকে খেলাতে হয়, সেক্ষেত্রে আগামী ৩ জুনের মধ্যে এএফসি পোর্টালে আবেদন করতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)।

আরেক আগ্রহের খেলোয়াড় ফাহামেদুল ইসলাম ক্যাম্পে অংশ নিতে দুই দিন আগেই ইতালি থেকে বাংলাদেশে পা রেখেছেন।

গত শুক্রবার (৩০ মে) থেকে জাতীয় দল ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। আজ (রোববার) রাজধানীর জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছেন ফুটবলাররা।

১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে অনুষ্ঠেয় ম্যাচের জন্য রোমাঞ্চকর অপেক্ষায় দেশের ফুটবল দর্শকরা।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT