1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ‘অসন্তোষ’, তবে ভুক্তভোগীদের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’: ওএইচসিএইচআর

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায়কে ভুক্তভোগীদের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ হিসেবে অভিহিত করলেও, মৃত্যুদণ্ডের সাজা দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে জাতিসংঘ।

সোমবার (১৭ নভেম্বর) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের (ওএইচসিএইচআর) দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি এক বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানান।

রাভিনা শামদাসানি বলেন, গত বছরের গণ-অভ্যুত্থানের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ভুক্তভোগীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

তবে মৃত্যুদণ্ডের সাজার বিষয়ে তিনি বলেন, মৃত্যুদণ্ডের রায়ের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা সব পরিস্থিতিতে এর বিরোধিতা করি।

তিনি আরও উল্লেখ করেন, অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের সাজার ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করাটা অত্যন্ত জরুরি।

এদিকে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক আশা প্রকাশ করেছেন, সত্য প্রকাশ, ক্ষতিপূরণ ও ন্যায়বিচারের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ঐক্য ও ক্ষত কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। তিনি নিরাপত্তা খাতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সংস্কারের আহ্বান জানান। এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তা করার প্রতিশ্রুতিও দেন তিনি।

বিটি/আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT