1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

‘২০২৬ সালে এলডিসি গ্র্যাজুয়েট হতে যাচ্ছে বাংলাদেশ’

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, ‘আগামী ২০২৬ সালের মধ্যে এলডিসি গ্র্যাজুয়েট হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে বাংলাদেশ। এলডিসি গ্র্যাজুয়েট হিসেবে আমাদেরকে সেভাবে প্রস্তুত থাকতে হবে। এর জন্য আমাদের ব্যবসায়িক পরিবেশ তৈরি করতে হবে। এখানে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে ব্যবসায়ীদের। সব বিষয় সরকার পারবে না, প্রয়োজনীয় সহায়তা দেবে। কিন্তু নিজেদের সক্ষমতা তৈরি করতে হবে ব্যবসায়ী প্রতিষ্ঠানকে। আমি ব্যবসায়ীদের বলব নিজেদের প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করুন। পণ্যের বৈচিত্র্যতা তৈরি করুন এবং পণ্যের খরচ কমানোর ব্যাপারে সচেতন হোন’।

শুক্রবার (৩১ জানুয়ারি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের অন্যতম কারণ দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা ও রফতানিকে এগিয়ে নেয়া। ২৯তম বাণিজ্য মেলা আমরা শেষ করতে যাচ্ছি। এর আগে আন্তর্জাতিক পণ্য নিয়ে বিদেশী ব্যবসায়ীরা না এলেও এবার কয়েকটি প্রতিষ্ঠান এসেছে। অবশ্যই এক মাসব্যাপী মেলায় বিদেশীদের আসাও সহজতর নয়। তারপরও আমরা চেষ্টা করেছি। এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে আমরা অংশগ্রহণ করতে চাই। আশা করি ৩০তম বাণিজ্য মেলায় আপনাদের আরো ভালো অভিজ্ঞতা দিতে পারব আমরা।’

বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহমান ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান।

অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন, স্টল ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়। এর মধ্যে প্রথম পুরস্কার প্রদান করা হয় কিয়াম মেটাল ইন্ডাষ্ট্রিজ, আকিজ প্লাস্টিকস লিমিটেড, আরএফএল প্লাস্টিকস লিমিটেডসহ ২২টি প্রতিষ্ঠানকে।

দ্বিতীয় পুরস্কার পেয়েছে সেভয় আইসক্রিম ফ্যাক্টরি লিমিটেড, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, কেওয়াই টু টোন লিমিটেডসহ ১৬টি প্রতিষ্ঠান।

তৃতীয় পুরস্কার প্রদান করা হয় দিল্লী অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি, আবুল খায়ের মিল্ক প্রোডাক্টস লিমিটেড, এস কে বি স্টেইনলেস স্টিল লিমিটেডসহ ১৩টি প্রতিষ্ঠান।

এছাড়াও বাণিজ্য মেলায় সহযোগিতার জন্য রূপগঞ্জ উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাণিজ্য উপদেষ্টা।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT