ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিইআরসি এক সংবাদ সম্মেলনে নতুন এ দর ঘোষণা করে। আজ সন্ধ্যা থেকেই নতুন এই দাম কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডার এখন ১ হাজার ৩৫৬ টাকা (আগের দাম ১,৩০৬ টাকা) এবং প্রতি লিটার ৬২ টাকা ১৪ পয়সা (আগের দাম ৫৯ টাকা ৮০ পয়সা)।
এর আগে গত জানুয়ারি মাসেও এলপিজির দাম বাড়ানো হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা এবং অটোগ্যাসের দাম ২ টাকা ৪৮ পয়সা বাড়ানো হয়। অর্থাৎ টানা দুই মাস দেশের বাজারে এলপিজির দাম বাড়ল, যা সাধারণ গ্রাহকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।
বিটি/ আরকে