নানা বিতর্ক সত্ত্বেও বক্স অফিসে ঝড় তুলে অব্যাহত গতিতে এগিয়ে চলেছে পৌরাণিক গল্প নির্ভর চলচ্চিত্র ‘রামায়ণ: পার্ট ওয়ান’। নীতেশ তিওয়ারি পরিচালিত এবং নমিত মালহোত্রা ও যশের যৌথ প্রযোজনার এই বিগ বাজেট সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই দর্শকপ্রিয়তায় শীর্ষস্থান ধরে রেখেছে। এতে রামের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতা চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী এবং রাবণ হিসেবে দেখা গেছে ‘কেজিএফ’ খ্যাত তারকা যশকে। এছাড়া সানি দেওল, লারা দত্ত, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং, অনুপম খের, কুনাল কাপুর ও বিবেক ওবেরয়ের মতো তারকাদের মেলবন্ধন দেখা গেছে এ চলচ্চিত্রে। চলুন জেনে নিই, ৭ দিনে কত টাকা আয় করল সিনেমাটি। বড় বাজেট, বড় ক্যানভাস, একঝাঁক তারকা শিল্পী, পৌরাণিক গল্প—ফলে সবার প্রত্যাশাও আকাশচুম্বী।
চলচ্চিত্রটি নির্মাণে মোট আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১৩০০ থেকে ১৫০০ কোটি রুপি। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ৫ নভেম্বর বিশ্বব্যাপী বিভিন্ন ভাষায় সিনেমাটি একযোগে মুক্তি দেওয়া হয়। বর্তমানে শুধুমাত্র ভারতের ৪ হাজার ৮০০টি সিনেমা হলে একযোগে প্রদর্শিত হচ্ছে এটি। মুক্তির পর থেকেই ‘সীতা’ চরিত্র নিয়ে নানা আলোচনা-সমালোচনা হলেও দর্শক আকর্ষণে তা কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি। বাণিজ্য বিশ্লেষকদের প্রাথমিক ধারণা সত্য প্রমাণিত করে সিনেমাটি প্রথম দিন থেকেই বিশ্বজুড়ে রেকর্ড পরিমাণ আয় বজায় রেখেছে। ৯ কোটি রুপি (গ্রস)।
আন্তর্জাতিক ও ভারতীয় বক্স অফিস সমালোচকদের কাছে চলচ্চিত্রটি প্রশংসিত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের চলচ্চিত্র সমালোচক পিটার ব্র্যাডশ সিনেমাটিকে ৫-এর মধ্যে ৪ রেটিং দিয়েছেন। তাঁর মতে, “বিশাল ক্যানভাস আর সূর্যাস্তের অপূর্ব সব দৃশ্যে ভরা সিনেমাটি উপভোগ্য। পিটার জ্যাকসনের ‘লর্ড অব দ্য রিংস’, ডিজনির ‘দ্য লায়ন কিং’-এর কিছুটা ছাপ সিনেমাটিতে রয়েছে। বিশেষ করে প্রাণিকূলের দৃশ্যগুলোতে ‘দ্য লায়ন কিং’-এর প্রভাব স্পষ্ট। সব মিলিয়ে সত্যি চমৎকার একটি সিনেমা ‘রামায়ণ’।”
বলিউড হাঙ্গামার বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ চলচ্চিত্রটিকে পূর্ণ ৫ রেটিং প্রদান করেছেন। তিনি মন্তব্য করেন, “রামায়ণ কেবল একটি চলচ্চিত্র নয়, এটি একটি অভিজ্ঞতা। এটি এমন একটি চলচ্চিত্র, যা ভারতকে গর্বিত করে এবং অসাধারণ সিনেমাটিক অর্জন, যা নিশ্চিতভাবে বিশ্বের দর্শকদের মুগ্ধ করবে। প্রযোজক নমিত মালহোত্রার এ সিনেমার দৃশ্যপটগত বিশালতা, কারিগরি উৎকর্ষের দিক থেকে আন্তর্জাতিক মানদণ্ডের সমকক্ষ।” অন্য সমালোচকদের মধ্যে টাইমসে অব ইন্ডিয়ার রেণুকা এবং ডিএনএ-এর সিমরান সিং সিনেমাটিকে ৪.৫ রেটিং দিয়েছেন। অন্যদিকে এনডিটিভির শৈবাল চ্যাটার্জি এটিকে ৩ রেটিং দিয়েছেন।
স্যাকনিল্কের প্রকাশিত বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে চলচ্চিত্রটির মোট আয় ছাড়িয়েছে ৯৩৪ কোটি রুপির বেশি। তবে স্যাকনিল্ক ও বলি মুভি রিভিউজের সার্বিক তথ্য অনুযায়ী সিনেমাটির বাণিজ্যিক উপার্জনের মূল চিত্রটি নিচে তুলে ধরা হলো
Tags: বক্স অফিস, বলিউড, রণবীর কাপুর, রামায়ণ, সাই পল্লবী