ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ যাত্রীকে নিয়ে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। বিমান বিধ্বস্তের এই ঘটনায় যাত্রীদের সবার প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
এনডিটিভি সূত্রে এ তথ্য জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদেনে বলা হয়েছে, আহমেদাবাদ বিমানবন্দর থেকে ২৪২ আরোহীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার ওই বিমান যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে বিমানটি উড্ডয়নের পরপরই আহমেদাবাদের কাছে বিধ্বস্ত হয়েছে।
Tags: বিমান বিধ্বস্ত, ভারতীয় বিমান