1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বিজ্ঞপ্তি -পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে নিয়োগ ৮,৫৪২ জন জাতিসংঘে ট্রাম্পের ভাষণ: ইরান, এআই ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে কঠোর বার্তা ভারতকে বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর আহ্বান গভর্নরের মেডিএইডার ও সেইজ হেলথের মধ্যে সৌদি আরবে চুক্তি স্বাক্ষর দূরপাল্লা ও মহানগরে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১৭ পয়সা সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো স্টেপ সংখ্যা নয়, হাঁটার গতিই গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ২৬% সাপের কামড় ও আরশোলার দুধ: মানবজাতির বড় বড় প্রশ্নের উত্তর দিলেন ‘ইগ নোবেল’ বিজয়ীরা কী আছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন আইফোন ডুওতে?

বিজ্ঞপ্তি -পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে নিয়োগ ৮,৫৪২ জন

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_0

২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ১০ হাজার ৮৩২ জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বা প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই শুধু জীবনবৃত্তান্ত (সিভি) নিয়ে ৮ হাজার ৫৪২ জনকে নিয়োগ দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বিশেষ পরিদর্শন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০২৪ সালের আগস্ট পর্যন্ত ব্যাংকটির নিয়োগ ও পরবর্তী ছাঁটাই প্রক্রিয়া যাচাইয়ে চলতি বছরের এপ্রিলে গঠিত সাত সদস্যের কমিটি এ প্রতিবেদন তৈরি করে।

প্রতিবেদন অনুযায়ী, নিয়োগ পাওয়া ৮ হাজার ৫৪২ জনের মধ্যে ৮ হাজার ৯৯ জনই চট্টগ্রাম জেলার। এর মধ্যে চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা ৫ হাজার ১৪৮ জন। প্রতিবেদনে বলা হয়েছে, এসব প্রার্থীর বড় একটি অংশ চট্টগ্রামের পটিয়া ও আসাদগঞ্জে নির্ধারিত স্থানে সিভি জমা দিয়ে নিয়োগ পেয়েছেন।

২০২৪ সালের ৩১ আগস্ট ইসলামী ব্যাংকে মোট কর্মী ছিল ২১ হাজার ৫৫১ জন। এর মধ্যে ২০১৭ সাল থেকে ওই সময় পর্যন্ত নিয়োগ দেওয়া হয় ১০ হাজার ৮৩২ জন।
মূল্যায়ন পরীক্ষার পর কর্মী ছাঁটাই এবং ব্যাংকটির সচেতন গ্রাহক ফোরামের পাল্টাপাল্টি কর্মসূচির পরিপ্রেক্ষিতে বিষয়টি যাচাইয়ে বাংলাদেশ ব্যাংক এ বিশেষ পরিদর্শন করে। প্রতিবেদনে কোনো সুপারিশ না করে শুধু সংশ্লিষ্ট তথ্য ও ঘটনা তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, কর্মী নিয়োগ ও ছাঁটাই ব্যাংকের নিজস্ব বিষয়। ইসলামী ব্যাংক কর্তৃপক্ষই কর্মী নিয়োগ ও ছাঁটাই করেছে; এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ সমীচীন নয়।

এন/আই

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT