1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

রূপপুরের বিদ্যুৎ খরচ কত, জানাচ্ছে পিডিবি

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ কেনা নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে এখনো চূড়ান্ত চুক্তি হয়নি। সংস্থাটির চেয়ারম্যান রেজাউল করিম জানান, কেন্দ্রটি কবে নাগাদ বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে, সে বিষয়ে মন্ত্রণালয় বা পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট বার্তা পাওয়া যায়নি। বর্তমানে রূপপুরের পরীক্ষা-নিরীক্ষা চলছে, যা শেষ হলে বিদ্যুৎ ক্রয়-বিক্রয় চুক্তি বা পিপিএ স্বাক্ষর হবে। রূপপুরে উৎপাদিত বিদ্যুৎ কিনবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

প্রকল্পটির বিদ্যুতের দাম নিয়ে নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কমিটির মধ্যে কিছুটা মতভেদ রয়েছে। পিডিবির বিশেষজ্ঞ কমিটি প্রতি ইউনিট বিদ্যুৎ ৮ টাকা ৭৫ পয়সা বা ৭ মার্কিন সেন্টে পাওয়ার আশা করছে। এই কমিটি মেগা প্রকল্পে ক্যাপাসিটি চার্জ দেওয়ার ঘোর বিরোধী। তবে পিডিবির প্রাক্কলিত হিসেবে প্রকল্পের ইন্স্যুরেন্সসহ অন্যান্য খরচগুলো যুক্ত করলে প্রতি ইউনিটের দাম ১০ টাকার নিচে নামার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে। প্রকল্পের গত নয় মাসের ব্যয়ের হিসাবও সংশ্লিষ্ট কোম্পানি এখনো স্পষ্ট করতে পারেনি। তবে রূপপুর প্রকল্পে কী পরিমাণ অর্থ কোন খাতে ব্যয় হয়েছে তা গত ৯ মাসে সংশ্লিষ্ট কোম্পানি দিতে পারেনি। বিশেষ করে ইন্স্যুরেন্সসহ আরও কিছু খাত যোগ হবে। সরকারি কর্মকর্তারা জানান, পিডিবি প্রতি ইউনিটের ক্রয়মূল্য ৭ সেন্ট ধরেছে। তবে সবকিছু নির্ভর করছে সরকারের দক্ষতার ওপর।

পরিকল্পনা অনুযায়ী, এই কেন্দ্র থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে এবং উৎপাদন দক্ষতা ধরা হয়েছে ৯০ শতাংশ।

রোসাটম কেন্দ্রটির আয়ু ৮০ বছর করার সুপারিশ করলেও পিডিবি ৬০ বছর মেয়াদ ধরে বিদ্যুৎ বিভাগের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের বিপরীতে ২০ বছর মেয়াদে ৪ শতাংশ সুদসহ সরকারকে ২০ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ঋণের অর্থ পরিশোধ শেষ হলে ২০ বছর পর থেকে প্রতি ইউনিটের দাম ৩ সেন্টে নেমে আসতে পারে। তবে ডলারের বিনিময় হারের অস্থিরতা ও পরিচালন ব্যয় হিসেবে বছরে ২০ কোটি ডলারের খরচ পুরো প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলবে। তুলনামূলকভাবে ভারতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট প্রতি খরচ ২ দশমিক ৫০ থেকে ৪ দশমিক ৫০ রুপির মধ্যে সীমাবদ্ধ। একাধিক সূত্র জানিয়েছে, রূপপুর কেন্দ্রের আয়ু ৮০ বছর ধরতে সুপারিশ করেছে রোসাটম। কিন্তু পিডিবি ৬০ বছর আয়ু বা উৎপাদনের মেয়াদকাল ধরে হিসাব করে একটি প্রতিবেদন বিদ্যুৎ বিভাগে জমা দিয়েছে। কিন্তু বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হিসাবে বেশকিছু খরচ বাদ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, রূপপুর থেকে আসল লাভ পাওয়া যাবে ২০ বছর পর। তখন ঋণ শোধের পর প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৩ সেন্ট হতে পারে। ভারতের নিউক্লিয়ার পাওয়ার করপোরেশনের তথ্যমতে-সেখানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের মূল্য পড়ছে ২ দশমিক ৫০ থেকে ৪ দশমিক ৫০ রুপি।

এদিকে রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের নতুন একটি চালান ঈশ্বরদীতে পৌঁছেছে। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় জ্বালানি বহনকারী গাড়িগুলো প্রকল্প এলাকায় প্রবেশ করে। এর আগে সোমবার রাশিয়া থেকে আকাশপথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই চালানটি এসে পৌঁছায়। ১২টি টিপিএস বা বিশেষ কনটেইনারে মোট ৪১ টন জ্বালানি এসেছে, যা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিমানটিতে ১২টি টিপিএসে ৪১ টন পারমাণবিক জ্বালানি আনা হয়েছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT