1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
খুলনা রেঞ্জে অনৈতিক সুবিধা নেওয়া ২৮ পুলিশ সদস্য ক্লোজড পাবনায় মাছ ধরার সময় বজ্রপাতে প্রাণ হারালেন ৬ জন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ফের তেহরানে কাতারের প্রতিনিধিদল ইসরাইলে নির্বাচনের ফলে অচলাবস্থা, সরকার গঠন নিয়ে টানাপোড়েন গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার তাহসিফ সাউরির মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য বন্ধুকে হেফাজতে নিয়েছে পিবিআই কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫১ জন তাহসিফ সাউরির মৃত্যু: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ আরব দল নিয়ে সরকার গঠনের দাবিতে আইজেনকোটের বাড়ির সামনে বিক্ষোভ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি

জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

চারদিনের সরকারি সফর শেষে জাপানের রাজধানী টোকিও থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৩টা ১৮ মিনিট) তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।

এর আগে গত ২৬ অক্টোবর তিনি চারদিনের সরকারি সফরে জাপানে পৌঁছান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেন। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া তিনি জাপানের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। জাপান প্রবাসীদের সঙ্গেও মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী। সব আনুষ্ঠানিকতা শেষে আজ তিনি দেশের পথে রওনা হয়েছেন। জাপান সফরকালে প্রধানমন্ত্রী দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন। এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT