1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫১ জন তাহসিফ সাউরির মৃত্যু: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ আরব দল নিয়ে সরকার গঠনের দাবিতে আইজেনকোটের বাড়ির সামনে বিক্ষোভ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি সৌদি লিগে রোনালদোর হ্যাটট্রিক, মেসির চেয়ে ৪৯ গোলে এগিয়ে সিলেটের শ্রমিক হাটে কাজের সন্ধানে বাড়ছে দিনমজুরদের ভিড় তাহসিফ সাউরির মৃত্যু: বন্ধু দ্বীপকে হেফাজতে নিয়েছে পিবিআই রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে বালুর স্তূপ: চরম ঝুঁকিতে যাত্রী ও চালক পিবিআইয়ের অভিযানে উদ্ধার সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মোটরসাইকেল চার দফা দাবিতে আজ শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫১ জন

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে গভীর রাত পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। জেলার ১৮টি থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে মোট ৩৫১ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ১৩২ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মুচলেকা নিয়ে ২১৯ জনকে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। উঠতি বয়সি কিশোরা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। পরে ২৩ সেপ্টেম্বর থেকে কুমিল্লা নগরীসহ জেলার ১৮টি থানায় একযোগে পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) কিশোর গ্যাং বিরোধী অভিযান শুরু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের সরাসরি নির্দেশে এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই অভিযান পরিচালিত হয়। নগরীর বিভিন্ন এলাকাসহ জেলার প্রতিটি থানা এলাকায় কিশোর বখাটেদের উৎপাত দমনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উঠতি বয়সী কিশোররা যাতে নতুন করে অপরাধে জড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতেই এই নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর থেকে কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী এই বিশেষ অভিযান শুরু হয়। গত ২৯ অক্টোবর পর্যন্ত মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ৩ হাজার ১৫১ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে পুলিশের এই বিশেষ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। অপ্রতিম হত্যার ঘটনার পর থেকে জেলায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ সতর্কতা ও কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান চলাকালীন আটক হওয়া ব্যক্তিদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT