1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
যান্ত্রিক ত্রুটিতে টোকিওতে আটকা প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইট ঢাকায় আসছেন ফিফা বিশ্বকাপ মাতানো ডিজে সঞ্জয় বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে চার হাজার ডলারের নিচে নামার আশঙ্কা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ জামায়াতের হরমুজে মাইন বিস্ফোরণ: তিনটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান তাহসিফের বাবা -: আমার ছেলেকে মৃত্যুর ঘটনা করা হয়েছে বৃষ্টির বাগড়ায় বন্ধ ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা এলপিজির দাম ও কমিশন বাড়ানোর প্রস্তাব নিয়ে বিইআরসির গণশুনানি শুরু টাঙ্গাইলে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে টোকিওতে আটকা প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইট

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের বিজি-৩৭৭ ফ্লাইটে তার ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বিমানে আরোহণ করলেও শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়ন বাতিল করা হয়। বর্তমানে উড়োজাহাজটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরেই অবস্থান করছে।

সূত্র জানায়, বোর্ডিং সম্পন্ন হওয়ার পর বিমানটি টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। রানওয়ের দিকে যাত্রাপথে ককপিটে উড়োজাহাজের স্পয়লারে কারিগরি ত্রুটির সংকেত দেখা দেয়। নিরাপত্তার স্বার্থে পাইলট উড্ডয়ন না করার সিদ্ধান্ত নেন এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের সহায়তায় বিমানটিকে পুনরায় পার্কিং এলাকায় ফিরিয়ে আনা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ ফ্লাইটে যান্ত্রিক সমস্যার বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীসহ ভিভিআইপি যাত্রীদের বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটটি বোর্ডিং শেষে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়।

ত্রুটি শনাক্ত হওয়ার পর থেকেই প্রকৌশলী সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল দ্রুত মেরামতের কাজ শুরু করে।

উড়োজাহাজের ডানার স্পয়লার অবতরণের সময় গতি নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই নিরাপত্তার খাতিরে এটি পুরোপুরি পরীক্ষা করা জরুরি। প্রকৌশলীদের প্রাথমিক ধারণা অনুযায়ী, সব প্রক্রিয়া সম্পন্ন করে উড়োজাহাজটিকে পুনরায় উড্ডয়নযোগ্য করতে আরও দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। তবে মেরামতের মান এবং পরবর্তী কারিগরি ছাড়পত্রের ওপরই ফ্লাইটটির উড্ডয়নের সময়সীমা নির্ভর করছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT