1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
এলপিজির দাম ও কমিশন বাড়ানোর প্রস্তাব নিয়ে বিইআরসির গণশুনানি শুরু টাঙ্গাইলে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ ভারত অত্যন্ত শক্তিশালী দেশ, গোয়েন্দা সক্ষমতা বাড়ল: বালো রাজা মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড: জুলাইয়ে হত্যাযজ্ঞ মধ্যবর্তী নির্বাচন নিয়ে ট্রাম্পের প্রচারণায় অস্বস্তিতে রিপাবলিকানরা ইলহান ওমরের অতীত বিয়ে নিয়ে নতুন বিতর্কে ক্ষুব্ধ কংগ্রেস সদস্য তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়া যাবে না: শফিকুর রহমান মুসলিম-বিদ্বেষ দমনে নতুন বিশেষ উপদেষ্টা নিয়োগ দেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দাম বাড়াল বাজুস: ভরি ২ লাখ ২৪ হাজার

টাঙ্গাইলে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরে চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সকাল ৯টার দিকে মহেড়া স্টেশন এলাকা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি এর আগে সকাল ৬টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে এসেছিল। বড় ধরনের কোনো প্রাণহানি না ঘটলেও এ ঘটনায় রেলওয়ের একজন কর্মী আহত হয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫মিনিটে চিলাহাটীর উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯ টার দিকে মির্জাপুরের মহেড়া স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পর একটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর থেকেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যার ফলে বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে একাধিক ট্রেন। এতে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। মহেড়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রকিবুল হাসান জানিয়েছেন, উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বগিটি সরানোর কাজ শুরু করেছে। লাইন স্বাভাবিক করতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুপুরে সংবাদটি লেখা পর্যন্ত রেল যোগাযোগ স্থবির অবস্থার মধ্যেই ছিল।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT