1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মুসলিম-বিদ্বেষ দমনে নতুন বিশেষ উপদেষ্টা নিয়োগ দেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দাম বাড়াল বাজুস: ভরি ২ লাখ ২৪ হাজার জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন হুইপ জি কে গউছ দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসরায়েল নির্বাচন: সংখ্যাগরিষ্ঠতা হারালেন নেতানিয়াহু, সরকার গঠনে অনিশ্চয়তা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে খুলনায় তিনটি গুলির ঘটনায় থমথমে পরিবেশ, বটিয়াঘাটার বিতর্কিত ওসি প্রত্যাহার সাফে সব ম্যাচ জয়ের লক্ষ্য বাংলাদেশ কোচ থমাস ডুলির সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন হুইপ জি কে গউছ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

দীর্ঘ ১ মাস ৯ দিন যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের হুইপ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সফরের আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার দুপুর ১টায় সড়কপথে নিজ জেলা হবিগঞ্জে পৌঁছানোর কথা রয়েছে তার। এই সফরে হবিগঞ্জের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা থেকে সড়কপথে ১১ দিনের সফরে তিনি নিজ জেলা হবিগঞ্জে পৌঁছাবেন। দীর্ঘ সফর শেষে দেশে ফিরে আজ ২৯ অক্টোবর বৃহস্পতিবার তিনি হবিগঞ্জে আসছেন। তার হবিগঞ্জ আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

যুক্তরাষ্ট্র সফরকালে তিনি দেশটির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এসব সভায় তিনি বাংলাদেশের বর্তমান উন্নয়নের চিত্র, বিনিয়োগ পরিবেশ এবং কর্মসংস্থানের নতুন সুযোগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। দেশে বিনিয়োগের জন্য এখন সুন্দর পরিবেশ বিরাজ করছে, যা জাতীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে। তাই প্রবাসীদের দেশে ফিরে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে আসতে হবে। তবে মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন।

অর্থনীতির চালিকাশক্তি প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে হুইপ গউছ বলেন, তাদের অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা দেশের সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

প্রবাসীদের নিরাপত্তা ও বিনিয়োগ সুরক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। কোনো দুষ্টচক্র যেন তাদের হয়রানি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হয়েছে। তিনি আরও জানান, বিমানবন্দরে যাত্রীদের হয়রানির বিষয়টি সরকারের নজরে এসেছে এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ঘাপটি মেরে থাকা কিছু অসাধু ব্যক্তিদের কারণে এই সমস্যাগুলো এখনো রয়ে গেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় যাত্রীসেবার মানোন্নয়নে এরই মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রবাসীদের নিরাপত্তা ও বিনিয়োগ সুরক্ষার বিষয়ে হুইপ জি কে গউছ আশ্বাস দিয়ে বলেন, কোনো দুষ্টচক্র যাতে প্রবাসীদের ত্যক্ত-বিরক্ত বা হয়রানি করতে না পারে, সে বিষয়ে সরকারের কড়া নজর রয়েছে।

সফরকালে হুইপ জি কে গউছকে ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্কসহ বিভিন্ন স্টেট বিএনপি, জালালাবাদ অ্যাসোসিয়েশন ও স্থানীয় প্রবাসী সংগঠনগুলোর পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দও তাকে ফুলেল শুভেচ্ছা জানান। বৃহস্পতিবার হবিগঞ্জে পৌঁছানোর পর তিনি জেলাভিত্তিক সরকারি ও দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র সফরকালে সেখানে অবস্থানরত হবিগঞ্জ জেলাবাসী, জালালাবাদ অ্যাসোসিয়েশন, ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কসহ বিভিন্ন স্টেট বিএনপি এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

Tags: , , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT