1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মধ্যবর্তী নির্বাচন নিয়ে ট্রাম্পের প্রচারণায় অস্বস্তিতে রিপাবলিকানরা ইলহান ওমরের অতীত বিয়ে নিয়ে নতুন বিতর্কে ক্ষুব্ধ কংগ্রেস সদস্য তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়া যাবে না: শফিকুর রহমান মুসলিম-বিদ্বেষ দমনে নতুন বিশেষ উপদেষ্টা নিয়োগ দেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দাম বাড়াল বাজুস: ভরি ২ লাখ ২৪ হাজার জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন হুইপ জি কে গউছ দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসরায়েল নির্বাচন: সংখ্যাগরিষ্ঠতা হারালেন নেতানিয়াহু, সরকার গঠনে অনিশ্চয়তা

মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়া যাবে না: শফিকুর রহমান

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরকে ঘিরে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা বিসর্জন দেওয়ার মতো কোনো উদ্যোগ জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।

ফেসবুক পোস্টে জামায়াত আমীর আরও বলেন, ভৌগোলিক সার্বভৌমত্ব ও নিরাপত্তা ক্ষুণ্ন হয় এমন কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার অবকাশ নেই। অতীতে ট্রানজিট বা করিডোরের নামে নানা সুবিধা দিলেও বাংলাদেশ সেগুলোর কোনো সুফল পায়নি। তাই বর্তমান প্রকল্পগুলো নিয়ে সরকারের স্বচ্ছতা বজায় রাখা প্রয়োজন।

যেকোনো বন্ধুরাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। শফিকুর রহমান বলেন, জাপান কিংবা চীন—যাই হোক না কেন, সবার আগে দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। সরকারের কাছে জনগণের প্রত্যাশা, এ ক্ষেত্রে কোনো ব্যর্থতা বা আপস করা যাবে না।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT